ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে চবি শিক্ষার্থীকে শিবিরের মারধর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে- ভুক্তভোগী শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মুনতাসির মারজু নামে এক শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ ও মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

আলাওল হলের প্রধান ফটকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি ব্যানার টানানোর ঘটনা সামনে আসে। ব্যানারটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের নাম উল্লেখ ছিল।

মুনতাসির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুনতাসিরের মোবাইল ফোন পরীক্ষা করে আবরার শাহরিয়ারের সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে মুনতাসিরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত সাপে কাটা রাবি শিক্ষার্থী
তিনটি অ্যান্টিভেনম দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাপের ছোবলে আহত হওয়া শিক্ষার্থী নূরনবী ইসলাম আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ।
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত সাপে কাটা রাবি শিক্ষার্থী
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও ক্যাম্পাসের প্রধান প্রবেশপথে এখনও রয়ে গেছে পুরোনো অবকাঠামোর ছাপ।
বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
ঔষধি উদ্ভিদ প্ল্যানটেইন ব্যবহার করে নিরাপদ ও পুষ্টিগুণসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
ঔষধি উদ্ভিদ থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে সফলতা
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভেরিফিকেশনে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. জাহিদ হাসান শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন।
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলগুলো হলো—জুলাই-৩৬ হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল, শহীদ আনাস হল ও খালেদা জিয়া হল।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো যেন একেকটি মরণফাঁদ
চীনের সহযোগিতায় চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেডিকেল ফ্যাকাল্টি চান উপাচার্য
ভোরের নীরবতায় চবির হলে মায়া হরিণের দেখা