ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

‎বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
ছবি : আরটিভি

‎স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন ব্রুবার উদ্দোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

‎ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা এক নারী শিক্ষার্থী জানায়, ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমাদের জন্য খুব উপকারী। আমরা চাই প্রতিবছর এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করা হোক।

‎বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন বলেন,ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে আছে। যেকোনো ইতিবাচক কাজে শিক্ষার্থীদের পাশে আছি।আগামীতেও সুন্দর সুন্দর উদ্যোগগুলোয় শিক্ষার্থীদের পাশে থাকবো।
‎
‎সংগঠনটির দায়িত্বে থাকা মাসুদ রানা বলেন, আমাদের ভাল কাজগুলো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় দেশ থেকে দেশ, সমাজ থেকে সমাজ ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা।
‎
‎দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘একটি রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। তাই আমাদের প্রত্যেকের উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।’

উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়, বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে।
‎
‎উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুব্যবস্থা রাখা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কাজী মোতাহার হোসেন (অ্যানেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি