ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জিজ্ঞাসাবাদের মধ্যেই চবির শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ভিডিও কল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে হাসিবুল ইসলাম অপু নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী। জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

পরে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক হাসিবুল ইসলাম অপু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবা শাহজাহান মিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেকশন অফিসার। তাদের বাসা বিশ্ববিদ্যালয়ের পামবাগান-সংলগ্ন এলাকায়।

হাসিবুল বলেন, টিউশন শেষ করে অসুস্থ বোধ করায় তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী তাকে আটক করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন হাসিবুল। তবে ছাত্রলীগের সঙ্গে তিনি সাংগঠনিক সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তাকে মারধর করা হয়েছে কি না, তা জিজ্ঞেস করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, হাসিবুল রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

ইসহাক ভূঁইয়া আরও জানান, হাসিবুল এর আগেও ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার ভিডিও কল দেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহজালাল বাদশা বলেন, পুলিশ আসবে। পুলিশের কাছে সোপর্দ করে দেব। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এর আগে একই দিন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে আটক করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আটক শিক্ষার্থী মুনতাসির মারজু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমানের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
বাকৃবিতে ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক ২ অ্যাম্বুলেন্স 
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপে ঘটনা ঘটেছে। এতে দুজন শিক্ষার্থী ও একজন পথচারী মহিলা আহত হয়েছেন।  
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
মধ্যরাতে উত্তাল চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
মধ্যরাতে উত্তাল চুয়েট
আরও পড়ুন
শেখ হাসিনার জন্মদিনে চবিতে ছাত্রলীগের ব্যানার টানানোর দাবি, প্রক্টর বলছেন ‘এডিটেড’
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার
ইবিতে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিং