ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইবিতে বাসকাণ্ডে ফের সংঘর্ষ, আহত অনেকেই 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে সিনিয়র-জুনিয়র মারামারিকে কেন্দ্র করে আইসিটি ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আইসিটি বিভাগের তিন শিক্ষকসহ অনেক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ ওঠেছে বাংলা বিভাগের বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলার করিডোরে আইসিটি এবং বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে কুষ্টিয়াগামী একটি ডাবল ডেকার বাসে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে আইসিটি বিভাগের আবু সাঈদ এবং বাংলা বিভাগের রিয়াজুল ইসলাম হৃদয় ও তার বন্ধুদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুজনেই আহত হন। এনিয়ে সংবাদও প্রকাশিত হয়।

​ওই ঘটনার জেরে আজ (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দুই বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে এক সমঝোতা সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় উভয় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি সমঝোতার সিদ্ধান্ত হয়। সভাস্থল থেকে থেকে নিচে নামার পর আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা।

​আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইসিটি বিভাগ থেকে মাত্র ৮/১০ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক মিটিং-এ উপস্থিত ছিলেন। ওই সময় বাংলা বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী প্রক্টর অফিসের নিচে জড়ো হয়। সভা শেষে নিচে নামার সঙ্গে সঙ্গেই বাংলা বিভাগের শিক্ষার্থীরা আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।

​হামলা থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আইসিটি বিভাগের সভাপতি তারেক হাসান আল মাহমুদ ও শিক্ষক জাহিদুল ইসলাম এগিয়ে গেলে সংঘর্ষে আহত হয। এছাড়া আইসিটি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন মারাত্মকভাবে আহত লে ইবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

​এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন। পরে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন তারা।

​এদিকে ঘটনার পরপরই জরুরি একাডেমিক বৈঠক আহ্বান করা হয়েছে। ঘটনার ফুটেজ ও ছবি দেখে অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে কঠোর একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানান বিভাগটি।

প্রতিবেদন লেখা পর্যন্ত আইসিটি বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নিচ্ছেন।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের আজ নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ বা কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিকের বিরুদ্ধে তার স্ত্রীকে মারধর, হুমকি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছিল তাদের নির্বাচিত প্রতিনিধি।
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা কলেজের এইচএসসির ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ৪২ জনকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাস ‘গোধূলি’তে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে বাসটি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, বাসে কয়েকজন শিক্ষার্থী পুরো পথ উচ্চস্বরে কথা বলছিলেন। বাস থেকে নামার সময় তিনি তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ তাঁকে মারধর করেন। এতে তাঁর নাক ফেটে যায় বলে দাবি করেন হৃদয়। হৃদয়ের আরও অভিযোগ, ঘটনার সময় বাসের একটি গ্লাস ভেঙে যায় এবং ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আবু সাইদ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাকে বললে হয়তো কথা বলতাম না। তিনি আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে একই বিভাগ ও শিক্ষাবর্ষের হৃদয় এসে আমার গায়ে আগে হাত তোলে। এতে আমার হাত কেটে যায় এবং আমার ল্যাপটপের ডিসপ্লে ভেঙে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে আমি ৬৫ হাজার টাকা দাবি করছি। পাল্টাপাল্টি অভিযোগের পর আগামীকাল উভয় বিভাগের সভাপতি উপস্থিতিতে সভা হবে বলে জানা গেছে। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি এবং কেউ অভিযোগ দিলে দেখা হবে। আরটিভি/এসআর
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি