
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধীনে ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামের উইন্টার-২০২৭ সেশনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
এক বছর মেয়াদি এ প্রোগ্রামের ক্লাস সপ্তাহের কর্মদিবসের বাইরে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনুষ্ঠিত হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার কথাও জানিয়েছে বিভাগটি।
ভর্তির যোগ্যতা হিসেবে রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার, টেক্সটাইল টেকনোলজি অথবা রসায়নসংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ অর্জনকারীরা আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে সরাসরি আবেদনকারীদের ১ হাজার ৫০০ টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করলে ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৩০ টাকা।
আবেদনের সময় শিক্ষার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।
আরটিভি/ এসকেডি




