ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘এ+ সংবর্ধনা’ অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীকে ‘এ+ সংবর্ধনা’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় জামায়াত নেতা ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং চাকসু জিএস ও চবি ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক সাইদ বিন হাবীব।

চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির অর্থ সম্পাদক ইসহাক ভূঁঞা। সমাপনী বক্তব্য দেন অফিস সম্পাদক রবিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, উদ্যোক্তা হতে বিপুল অর্থ বা পুঁজির চেয়ে মানুষের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড় মূলধন। যোগ্য ও সফল উদ্যোক্তা হতে পারলে চাকরির পেছনে ছুটতে হয় না, বরং চাকরি নিজেই উদ্যোক্তার পেছনে ছুটে আসে।

তিনি আরও বলেন, শুধু বিসিএস ক্যাডার বা বড় পদমর্যাদা অর্জন করলেই জীবনে সফল হওয়া যায় না, যদি তাতে দুর্নীতির তকমা থাকে। একজন অসৎ কর্মকর্তার চেয়ে নীতিবান, আদর্শবান ও সৎ নাগরিক হিসেবে জীবনযাপন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ।

তিনি বলেন, চাকরি জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। দেশের অগ্রগতির পথে দুর্নীতিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে অনৈতিক উপায়ে অর্জিত পদমর্যাদার চেয়ে সৎ ও সাধারণ জীবনযাপনকে বেশি সম্মানজনক বলে মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, শর্টকাটে ধনী হওয়ার মানসিকতা, অন্যের অর্থ আত্মসাৎ এবং কলমের এক খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট বন্ধ না হলে দেশ এগোবে না এবং সিঙ্গাপুর গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে।

কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এ পরিস্থিতির পরিবর্তনে হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টানসহ দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে ভবিষ্যতে সমাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

সভাপতির বক্তব্যে চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, আপনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, বন্ধু নির্বাচনে ব্যর্থ হন কিংবা নিজের ভালো ফলাফল নিয়ে কেবল বসে থাকেন, তাহলে সফল হতে পারবেন না। নিজের ফলাফল ও যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে এ দেশের একজন যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এ+ পেলেই কেবল জীবনে সফলতা আসে না। আমরা ভালো ফলাফল করব এবং নিজেদের মধ্যে মনুষ্যত্ব বিকাশে কাজ করব। আমরা যেভাবে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকব, ভালো ফলাফল করব, তেমনিভাবে নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব এবং প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হব।

ইব্রাহিম হোসেন রনি বলেন, জাতিকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হবে। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাকসুর সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হারেস মাতব্বর, ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রিয়াদ হোসেন, আইটি সম্পাদক আবিদুর রহমান এবং স্কিল ডেভেলপমেন্ট ও ব্যবসায় শিক্ষা সম্পাদক ওয়াহিদুল ইসলাম।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কর্মশালাটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ আবদার জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উচ্চ প্রবৃদ্ধির ধারাকে টেকসই করার লক্ষ্যে সরকার পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত কাঠামো গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ি পথ পেরিয়ে কাঁধে শাকসবজি ও ফলমূলের ঝুড়ি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন এলাকায় আসেন স্থানীয় কৃষকেরা।
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
আরও পড়ুন
ঝিরিপথ পেরিয়ে চবির শহীদ মিনারে পাহাড়ি শাকসবজির বাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন তিন শতাধিক
সরকারের গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন রাবির ৩ শিক্ষক