ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে ২টি ডাবল ডেকার বাস উপহার চাইলেন ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন খাতের খরচ কমিয়ে শিক্ষার্থীদের খাবারের মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছে দুই অঞ্চলগামী ২টি ডাবল ডেকার বাস উপহার চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এ আবদার জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় বাজেটের সিংহভাগ অর্থই পরিবহন খাতে ব্যয় করতে হয়। ফলে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মানসম্মত খাবার পরিবেশন করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা জরুরি।

উপদেষ্টাকে তার সহপাঠী উল্লেখ করে তিনি আরও বলেন, মাননীয় অর্থ উপদেষ্টা একাধারে একজন অর্থনীতিবিদ, দক্ষ পরিকল্পনাবিদ ও বিশিষ্ট একাডেমিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নয়, একজন সহপাঠী হিসেবে আমি তার কাছে ছোট একটি আবদার করতেই পারি। তিনি যদি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস উপহার দেন, তবে পরিবহন খাতের খরচ সাশ্রয় করে সেই অর্থ শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবারের পেছনে ব্যয় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কোলাবোরেশন প্রোগ্রামে দেশের শীর্ষস্থানীয় ২৭টি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, গ্রামীণফোন, বিকাশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও বিআরবি ক্যাবলসসহ অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৫ ঘণ্টা ভোটের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আরও পড়ুন
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের