ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত মাভাবিপ্রবির ১৪ মেধাবী শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৯, ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) শিক্ষার্থী। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় মাভাবিপ্রবির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।

ইউজিসির তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের সুলতান রাজিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের মো. মমিনুল ইসলাম এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শারমিন আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের মো. রুহুল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সুমাইয়া আক্তার মিতু, অর্থনীতি বিভাগের শাহিনুর আক্তার, বিএমবি বিভাগের মো. মজিবুল্লা এবং হিসাববিজ্ঞান বিভাগের রুনা আক্তার।

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের নাজিয়া আহসান, সিএসই বিভাগের মো. রেজাউল করিম, অর্থনীতি বিভাগের লুপা আক্তার, ম্যানেজমেন্ট বিভাগের ফাহমিদা আক্তার এবং ফার্মেসি বিভাগের সাফিয়া আফরিন।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪ দশমিক ৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি আকর্ষণীয় পদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

১৪ শিক্ষার্থীর এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। তাদের এ সাফল্য ভবিষ্যতে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। ইউজিসির উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
গবেষণার আন্তর্জাতিক মঞ্চে অনন্য কীর্তি গড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কৃতি শিক্ষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। টানা ২০২৪, ২০২৫ ও ২০২৬-তিন বছর বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন। 
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি এই পদকের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক।
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
আরও পড়ুন
অক্সফোর্ডে পিএইচডিতে মাভাবিপ্রবির উজ্জ্বল
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন