ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশ নিতে যোগ্য গ্র্যাজুয়েট ও গবেষকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২টা থেকে ২০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএস/সমমান ডিগ্রিধারীরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। এছাড়া ২০১৬-২০১৭ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স/এমএ/এমএসএস/সমমান ডিগ্রিধারীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। এমফিল, পিএইচডি এবং বিভিন্ন প্রফেশনাল ও সান্ধ্যকালীন প্রোগ্রাম থেকে নির্ধারিত সময়ে ডিগ্রি অর্জনকারীরাও শর্তসাপেক্ষে সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক (সম্মান)/বিবিএস/সমমানের রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার্স/এমএ/এমএসএস/সমমানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার টাকা ও মূল সনদ ফি ৫০০ টাকা। এমফিল/পিএইচডির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং মূল সনদ ফি ১ হাজার টাকা। আর মাস্টার্স (প্রফেশনাল/সান্ধ্যকালীন) প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন ফি ৮ হাজার টাকা ও মূল সনদ ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
শনিবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুবিতে দোয়া মাহফিল
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ভিত্তিক সংস্থা -নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ- ২০২৬’-এর চট্রগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 'রাবি সংস্কার আন্দোলন' ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ।
আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
আরও পড়ুন
জবির দ্বিতীয় সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল, সুযোগ ৩০ নভেম্বর পর্যন্ত
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
জবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার গ্রেপ্তার
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল