ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬-এ শিক্ষার্থীরা : ছবি আরটিভি

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে পরিবেশবান্ধব কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ ও সাংগঠনিক দক্ষতা বিকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশের যবিপ্রবি শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. রফিউল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স শিক্ষার্থী আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, একটি ছোট গাছ মানুষের সারাজীবনের অক্সিজেনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আইএএএস ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করবে বলে আশা করি। সংগঠন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি মানুষের মনোভাব বোঝা, সামাজিক দায়বদ্ধতা অর্জন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব ও দক্ষতা বিকাশে ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় ক্লাবগুলোকে উৎসাহিত করতে ‘বেস্ট ক্লাব অ্যাওয়ার্ড’ চালুর পরিকল্পনা করছে। আইএএএস বাংলাদেশ যবিপ্রবি শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান তার বক্তব্যে আইএএএস বাংলাদেশের কার্যক্রম, সদস্য হওয়ার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ নিয়ে আলোচনা করেন। সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে পারবেন, সে বিষয়েও তিনি ধারণা দেন।

আইএএএস বাংলাদেশের যবিপ্রবি শাখার লোকাল ডিরেক্টর মো. আশিকুল ইসলাম বলেন, ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ আয়োজন সফল ও অর্থবহ করে তুলতে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানের সম্মানিত অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, আয়োজক কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতাই এ আয়োজনের সফলতার মূল ভিত্তি।

তিনি আরও বলেন, আইএএএস বাংলাদেশ যবিপ্রবি কেবল একটি শিক্ষার্থী সংগঠন নয়; এটি কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণামনস্কতা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জ্ঞানভিত্তিক, পরিবেশবান্ধব ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়ক কার্যক্রম আয়োজন করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং সচেতন, দক্ষ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা।
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আরও পড়ুন
কুবিতে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে যবিপ্রবি 
যবিপ্রবির সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা
হাবিপ্রবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত