ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পূজার ছুটিতে বাড়ি ফিরতে যবিপ্রবির বিশেষ বাসের ব্যবস্থা

যবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম
ছবি : আরটিভি

শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর। ক্যাম্পাস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট নয় দিনের ছুটি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছুটিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে তারা এর প্রশংসা করেছেন।

পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ও রাত ৯টায় এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা ৫০ মিনিট, সকাল ৯টা ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে যশোর শহর ও রেলওয়ে স্টেশন অভিমুখে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে এসব সময়সূচি নির্ধারণ করা হয়, যাতে তারা সহজে বাস ও ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী বিশ্বজিৎ কুমার বলেন, দুর্গাপূজা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, প্রিয়জনদের কাছে ফেরা। ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা সব সময়ই অন্য রকম। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করায় আমাদের বাড়ি ফেরার পথটা অনেক সহজ হয়েছে। এমন উদ্যোগে আমি সত্যিই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন দপ্তর শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক (রুটিন দায়িত্ব) সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, যবিপ্রবির পরিবহন দপ্তর সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছুটিতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বুধবার সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে অতিরিক্ত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। আজও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে গত রাতেই বাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার তিনটি শিডিউলে বিশ্ববিদ্যালয় থেকে রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণা করায় নজরুল বিশ্ববিদ্যালয় আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে নিজেদের অপরাধ ঢাকতে প্রাণনাশের হুমকি দেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
গবেষণায় নৈতিকতা, জার্নাল রিট্র্যাকশন ও বাজেট ব্যবস্থাপনায় যবিপ্রবিতে প্রশিক্ষণ
যবিপ্রবির কুষ্টিয়া জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড অনুষ্ঠিত
যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ১৩ অক্টোবর