ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন

​ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রশাসনের অনুমতি ছাড়া’ ক্যাম্পাসে ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ পরবর্তী লিখিতভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে নিয়ম ব্যত্যয় ঘটালে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে ব্যানার টাঙানোয় গত ৫ অক্টোবর প্রক্টর অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

​প্রক্টর অফিস সূত্রে, গত ৫ অক্টোবর (২০২৬) ক্যাম্পাসের ডায়না চত্বরে গাছের সাথে ‘জাতীয় ছাত্রশক্তি’ নাম সংবলিত ব্যানার টানানো হয়। এ বিষয়ে প্রক্টর অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে অভিযুক্তের পক্ষ থেকে লিখিত জবাব ও প্রতিবাদলিপি জমা দেওয়া হয়। জবাবে মতপ্রকাশের স্বাধীনতা ও নির্দিষ্ট বিধি সম্পর্কে জানতে চায় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।

লিখিত জবাবের পর ​বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর্যালোচনায় জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা এই নোটিশের মূল বিষয় নয়; বরং বিষয়টি ক্যাম্পাসে প্রচার ও সমাবেশ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণের সাথে জড়িত। শিক্ষার্থীদের আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী মুদ্রিত বা প্রচারসামগ্রী বিতরণ বা প্রদর্শন করতে পারেন না।

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তের জবাব সন্তোষজনক না হলেও তার প্রথম অপরাধ বিবেচনা করে এবং ভবিষ্যতে বিধি মেনে চলার অঙ্গীকারকে প্রাধান্য দিয়ে তাকে কেবল লিখিতভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে ব্যানার, পোস্টার, লিফলেট, সভা বা যেকোনো কর্মসূচির আগে প্রক্টরের কার্যালয় থেকে লিখিত পূর্বানুমতি নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী জরিমানা ও উপযুক্ত শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

নোটিশ পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, প্রক্টর অফিসে ডেকে নিয়ে আমাদের বলা হয়েছিল, সরকারের সমালোচনামূলক কোনো ব্যানার ঝুলানো যাবে না। আমাদের প্রশ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে এমন কোনো বিধি কি আছে, যেখানে বলা আছে সরকারের সমালোচনামূলক ব্যানার ঝুলানো যাবে না, কিন্তু প্রশংসামূলক ব্যানার ঝুলানো যাবে? আমাদের মূল প্রশ্ন এড়িয়ে শাক দিয়ে মাছ ঢাকার মত করে একটি বিধি দেখানো হলো।

তিনি আরও লেখেন, আচ্ছা Code of Conduct for Students—এর ৯ নম্বর ধারাটি নিয়ে যুক্তি তর্কে আসি। এই বিধিটি কি কেবল 'ছাত্রশক্তি'-র জন্যই প্রযোজ্য? বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ঝালচত্বর পর্যন্ত ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শতাধিক ব্যানার ঝুলছে। সেই ব্যানারগুলোর প্রত্যেকটির জন্য লিখিত অনুমতিপত্র প্রক্টর অফিস দেখাতে পারবে? যদি লিখিত অনুমতিপত্র দেখাতে না পারে, তবে ব্যানারগুলো ছিড়ে ফেলার সক্ষমতা কি প্রক্টরিয়াল বডির আছে? পূজার ছুটির পর বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতার ব্যানারটি পুনরায় ঝুলানোর জন্য যদি লিখিত অনুমতি চাওয়া হয়, তবে কি আমাদের তা দেওয়া হবে?

তিনি সমালোচনা করে লিখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, অনিয়ম নিয়ে যদি আমরা ব্যানার প্রদর্শন করি বা লিফলেট বিতরণ করি, তাহলেও তো প্রশাসনের অনুমতি নিতে হবে। কিন্তু আপনারা যদি নিজেদের ব্যর্থতার প্রচার সহ্য করতে না পেরে অনুমতি না দেন, সে ক্ষেত্রে আমাদের করণীয় কী? যেই আইন আপনার পক্ষে গেলে এক রকম আর বিপক্ষে গেলে ভিন্ন রকম। সেই আইন তো আমরা মানতে পারি না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বহিরাগত যানবাহনের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ৫০০ যানবাহন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। প্রাথমিকভাবে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। বহিরাগত যানবাহনের চালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটার অভিযোগও রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের নির্দিষ্ট তালিকার আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিএনজি ও অটোরিকশা নিবন্ধনের দাবি জানালেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে চাকসুর উদ্যোগে এবং সংশ্লিষ্ট পরিবহন সমিতিগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, “ক্যাম্পাসে যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত করতে আমরা সকল সিএনজি ও রিকশা নিবন্ধনের এই উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে ক্যাম্পাসের সকল সিএনজি, রিকশা খুব সহজে শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। আমরা চাকসুসহ সচেতন সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। গত কয়েকদিন দফায় দফায় রিকশা ও সিএনজি সমিতির সাথে আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকৃত সকল গাড়িকে নির্দিষ্ট নাম্বার সম্বলিত স্টিকার ও ভেস্ট প্রদান করা হবে। নির্দিষ্ট ড্রেসকোড ও স্টিকার ব্যতীত কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।” নিবন্ধন কার্যক্রমের আওতায় প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট শনাক্তকরণ নম্বরসংবলিত স্টিকার এবং চালকদের নির্ধারিত ভেস্ট দেওয়া হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহন চিহ্নিত করাও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল কমবে এবং অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রেও নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/ এসকেডি
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
কক্সবাজারে রিসোর্টে আগুন / নিহতদের ৩ জন ঢাবি, জবি ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন লেগে নিহত ১০ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন করে রয়েছেন। তারা একই পরিবারের। শনিবার (১৬ অক্টোবর) এ ঘটনায় তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানিয়েছে। নিহতদের মধ্যে মো. নাফিস তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী। লায়লা জাহান নাবিলা নামে আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মিলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার মো. জাকারিয়া হাবিব। প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম শোক প্রকাশ করে বলেছেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এ মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। লায়লা জাহান নাবিলার মৃত্যুর খবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীনও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, টুপটুপ রিসোর্টে শনিবার সকাল সাড়ে ৬টায় আগুন লাগে; দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১০টি লাশ পাওয়া যায়। লাশগুলো পুড়ে অঙ্গার হওয়ায় চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। নিহতদের মধ্যে এক পরিবারের ছয়জন রয়েছেন। ওই পরিবারের স্বজনরা বলছেন, ঘটনার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তারা হলেন- ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা, তার শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি ও ফারিহা কবির, পরিবারের সদস্য নাফিস তেহামী ও পাঁচ বছরের শিশু ফায়িজান আহমদ। স্বজনরা বলছেন, পরিবারটি বৃহস্পতিবার ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যান। শনিবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে অগ্নিকাণ্ড সব তছনছ করে দেয়। আরটিভি/এসআর
নিহতদের ৩ জন ঢাবি, জবি ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী
মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত 
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত 
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
আরও পড়ুন
আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের সুযোগ পেল ইবির তিন শিক্ষার্থী
আইসিটি খাতে গবেষণা ফেলোশিপ পেলেন ইবি শিক্ষার্থী ইকবাল
ইবিতে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত