ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবির ঘটনায় ৫ জনকে বহিষ্কার

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: পাবিপ্রবি সংবাদদাতা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে জিম্মি করে জোরপূর্বক ভিডিও ধারণ, ৫০ হাজার টাকা দাবি এবং মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে বহিষ্কৃত প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় আরও চার শিক্ষার্থীকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— ব্যবসায় প্রশাসন বিভাগের রাসেল আহমেদ ও মো. ফয়সাল আহমেদ এবং স্থাপত্য বিভাগের মো. শোয়েব উল হক, মাহমুদ হাসান ও আবদুল্লাহ তাইয়্যেব তকি।

শোকজের জন্য চিহ্নিত চার শিক্ষার্থী হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ফয়সাল ইকবাল হিরন ও ঋতু সরকার এবং স্থাপত্য বিভাগের ইব্রাহিম খলিল ও রিয়াদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় সংঘটিত এ ঘটনায় গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ড সভায় ৭৭.২৭ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে এসব শাস্তি অনুমোদন করা হয়। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে মা-বাবাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, শোকজের জন্য চিহ্নিত চার শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তাঁদের বিষয়ে অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটিও গঠন করা হবে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায় ডিন অফিসের একটি কক্ষে আইসিই বিভাগের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখার অভিযোগ তোলেন অভিযুক্ত শিক্ষার্থীরা। এ সময় তাদের জিম্মি করে একজনকে মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ, ৫০ হাজার টাকা দাবি এবং মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থী ফয়সাল আহমেদ হিরনের অভিযোগ, তাঁদের দুজনকে কক্ষের বাইরে থেকে আটকে রাখা হয়। তাকে জোর করে ভিডিওতে কথা বলতে বাধ্য করা হয় এবং মারধর করা হয়। ঘটনার পর ওই রাতেই তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি ৫০ হাজার টাকা দাবি এবং তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন।

বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ওই রাতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন। মোবাইল ফোন নেওয়ার বিষয়টি শোয়েব স্বীকার করলেও ল্যাপটপ নেওয়ার বিষয়টি কেউ স্বীকার করেননি। ল্যাপটপ নেওয়ার বিষয়টি অস্বীকার করা হলেও পরদিন সকালে আনসার সদস্যের মাধ্যমে ল্যাপটপটি প্রক্টর অফিসে পাঠিয়ে দেওয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) মারা গেছেন। 
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
২-৩ দিনের মধ্যে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যা মামলার চার্জশিট আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
২-৩ দিনের মধ্যে অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বহিরাগত যানবাহনের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ৫০০ যানবাহন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। প্রাথমিকভাবে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। বহিরাগত যানবাহনের চালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটার অভিযোগও রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের নির্দিষ্ট তালিকার আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিএনজি ও অটোরিকশা নিবন্ধনের দাবি জানালেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে চাকসুর উদ্যোগে এবং সংশ্লিষ্ট পরিবহন সমিতিগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, “ক্যাম্পাসে যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত করতে আমরা সকল সিএনজি ও রিকশা নিবন্ধনের এই উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে ক্যাম্পাসের সকল সিএনজি, রিকশা খুব সহজে শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। আমরা চাকসুসহ সচেতন সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। গত কয়েকদিন দফায় দফায় রিকশা ও সিএনজি সমিতির সাথে আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকৃত সকল গাড়িকে নির্দিষ্ট নাম্বার সম্বলিত স্টিকার ও ভেস্ট প্রদান করা হবে। নির্দিষ্ট ড্রেসকোড ও স্টিকার ব্যতীত কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।” নিবন্ধন কার্যক্রমের আওতায় প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট শনাক্তকরণ নম্বরসংবলিত স্টিকার এবং চালকদের নির্ধারিত ভেস্ট দেওয়া হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহন চিহ্নিত করাও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল কমবে এবং অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রেও নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/ এসকেডি
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রশাসনের অনুমতি ছাড়া’ ক্যাম্পাসে ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ পরবর্তী লিখিতভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
আরও পড়ুন
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন
টানা পাঁচবার বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির অধ্যাপক
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক