ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘বাইক চালানোর কারণে’ শ্বাসকষ্ট বেড়ে যায় তরিকুলের, অতঃপর...

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি : আরটিভি

শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। তার মৃত্যুতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। তিনি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি মেসে থাকতেন।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা গেছে, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে গত কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তাকে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকতে হয়েছিল। সে সময় চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার আবার একই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। শারীরিক জটিলতা বেড়ে গেলে সহপাঠী ও বন্ধুরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জার্নালিজম বিভাগের প্রভাষক জাকির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, তরিকুলের অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। কিছু বিদায় মেনে নেওয়া খুবই কঠিন। মহান আল্লাহ তরিকুলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এ বিষয়ে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। জানতে পেরেছি, এর আগেও তার এমন সমস্যা হয়েছিল। গতকাল বাইক চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
আরও পড়ুন
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
ইবিতে জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত ১৯ শিক্ষার্থীকে সম্মাননা
সিভিল জজদের সংবর্ধনায় ইবির ফাইনাল পরীক্ষা স্থগিত
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত