ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
ছবি: আরটিভি

প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এখনও গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অথচ এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকে দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং গবেষণায় অবদান রাখছেন। এমনকি বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকাতেও জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন সাবেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের এমন সাফল্যের বিপরীতে প্রাতিষ্ঠানিকভাবে একটি কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক না থাকায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত সহযোগিতার সুযোগ কতটা কাজে লাগানো যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়টি ক্রমাগত এগিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজ করছেন। তাদের অনেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষকতা, গবেষণা ও পেশাগত অঙ্গনে সাবেক শিক্ষার্থীদের এ অগ্রযাত্রা বর্তমান শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।

সংশ্লিষ্টদের মতে, একটি কার্যকর কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠলে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। অভিজ্ঞ প্রাক্তন শিক্ষার্থীরা মেন্টরশিপ, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ, ইন্টার্নশিপের সুযোগ এবং কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে নবীনদের এগিয়ে যেতে সহায়তা করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নেও তাদের সম্পৃক্ততা বাড়বে। এর মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি স্থায়ী সেতুবন্ধন তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে একটি কার্যকর কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ব্যাচের সাবেক শিক্ষার্থীদের একটি অভিন্ন নেটওয়ার্কে যুক্ত করা, তাদের কর্মক্ষেত্র ও গবেষণার অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্যারিয়ারবিষয়ক কার্যক্রম আয়োজন করা সম্ভব হবে।।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ইইই বিভাগের শিক্ষার্থী এবং ইইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অহিদুল ইসলাম, বর্তমানে সিটিগ্রুপের ইউকে বাংলা সিমেন্ট লিমিটেডে ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ (ইলেকট্রিক্যাল) হিসেবে কর্মরত।

তিনি বলেন, প্রায় ১৮ বছর পার হলেও পাবিপ্রবিতে একটি কার্যকর কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে না ওঠা হতাশাজনক। একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, চাকরির প্রস্তুতি, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, Outcome-Based Education (OBE) বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে দ্রুত একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে উঠুক, যা সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীর অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।'

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের ইইসিই বিভাগের সাবেক শিক্ষার্থী জি এম মেহেদী হাসান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু অবকাঠামো, শিক্ষাক্রম কিংবা ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ, রাষ্ট্র ও কর্মক্ষেত্রে কতটা অবদান রাখছেন, সেটিও সাফল্যের গুরুত্বপূর্ণ মানদণ্ড। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ বছরের পথচলায় বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী কর্মক্ষেত্র, শিক্ষকতা, গবেষণা ও উচ্চশিক্ষায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাদের অর্জন, অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। কিন্তু এসব প্রাক্তন শিক্ষার্থীকে একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ এখনও দৃশ্যমান নয়, যা হতাশাজনক।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
এ সময় ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে বেড়ানো আর বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য মেরিন পেশা এক অনন্য সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্ন পূরণের প্রধান সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এ খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরও পড়ুন
কুমিল্লায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নিবন্ধন চলছে
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ