ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে দৃশ্যমান প্রস্তুতি নেই

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। তবে পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে এখনো কোনো আলোচনা বা দৃশ্যমান প্রস্তুতি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ তিন মাস বাড়ানো হলেও রাকসুর মেয়াদ বাড়ানো হচ্ছে না। গঠনতন্ত্রে মেয়াদ বাড়ানোর বিধান না থাকায় আজই বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের গঠনতন্ত্রে মেয়াদ বাড়ানোর কথা নেই। সে জন্য আজই রাকসুর মেয়াদ শেষ হচ্ছে। রাকসু ৩৫ বছর পর হয়েছে, আমরাও চাই রাকসু হোক। পরিবেশ-পরিস্থিতি বুঝে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে যখন রাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, তখনই এর আয়োজন করা হবে।’

৩৫ বছর পর গত বছরের ১৬ অক্টোবর রাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে নয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয়ী হয়। হল সংসদগুলোর শীর্ষ পদগুলোতেও এই প্যানেলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। নির্বাচনের ১০ দিন পর ২৬ অক্টোবর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

১৯৫৭ সালে ‘রাসু’ নামে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ। সামরিক শাসনের কারণে ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত এর কার্যক্রম বন্ধ ছিল। পরে ১৯৬২ সালে নাম পরিবর্তন করে ‘রাকসু’ করা হয়। ১৯৮৯ সাল পর্যন্ত মোট ১৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ৩৫ বছর রাকসুর কার্যক্রম বন্ধ ছিল।

বর্তমান সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচনের সময়সূচি বা প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিফ আলভি বলেন, ‘রাকসু নির্বাচনের মেয়াদ আজ শেষ হলো। অথচ পরবর্তী নির্বাচন নিয়ে কোনো আপডেট নেই। এ নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। রাকসু কোনো দয়া বা দান নয়, এটা আমাদের অধিকার। এটি শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং নেতৃত্বের বিকাশ ঘটায়। একজন সচেতন শিক্ষার্থী হিসেবে অবশ্যই রাকসু চাই। অন্যথায় রাজপথে দেখা হবে। আমাদের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না।’

রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির বলেন, আমাদের সফলতা কেবল আমরা কী করতে পেরেছি বা কী করতে পারিনি, তার মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘ ৩৫ বছর পর রাকসুকে বাস্তবে রূপ দিতে পারা এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাকি খাওয়া কিংবা রাজনৈতিক প্রভাব খাটানোর ঊর্ধ্বে থেকে মেয়াদ শেষ করতে পারাটাই আমাদের আসল সফলতা বলে মনে করি। দীর্ঘদিন পর রাকসুর যাত্রা শুরু হওয়ায় পূর্ব অভিজ্ঞতা ও অভিজ্ঞ পরামর্শদাতার অভাবে শুরুতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে পরবর্তী সময়ে আমরা যা করেছি, তা থেকে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে বলেই বিশ্বাস করি।

তিনি আরও বলেন, পরবর্তী রাকসু নির্বাচন ও নতুন সংসদের পথ সুগম করতে আমরা শুরু থেকেই কাজ করে আসছি। সর্বশেষ অধিবেশনে বর্তমান কোষাধ্যক্ষ স্যারকে গঠনতন্ত্র সংস্কার, নির্বাচনী তফসিল প্রণয়নসহ প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা স্যারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ভিসি স্যার আমাদের জানিয়েছেন যে পরবর্তী নির্বাচন তিনি দিবেন। কিন্তু কার্যকরী সিদ্ধান্ত বা কোন পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এজন্য আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলেই নির্বাচন উনি নিরপেক্ষভাবে, স্বতন্ত্রভাবে দিবে না কি সরকারের গ্রীন সিগনালের অপেক্ষায় থাকবে। এটা ভাবার বিষয় হয়ে দাঁড়াইছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
প্রায় ছয় হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেডিকেল সেন্টার। অথচ চিকিৎসক সংকট, ইনডোর শয্যার অভাব, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকা, ল্যাব টেকনিশিয়ান ও সহযোগী জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
মাভাবিপ্রবির মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
আরও পড়ুন
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাকসুর দাবিতে টানা ৮৪ ঘন্টা ধরে প্রশাসন ভবনের সামনে অবস্থান
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর