ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস (ISR) ২০২৭’-এ বিশ্বে ৫০১–৬০০তম অবস্থানের ব্যান্ডে স্থান পেয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। একই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ অবস্থানে রয়েছে মাভাবিপ্রবি।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, মাভাবিপ্রবির তিনটি আলাদা ক্যাটাগরিতে মাভাবিপ্রবির সামগ্রিক স্কোর ৩৮ দশমিক ৩। গবেষণার অর্থায়ন ও উপকরণসংক্রান্ত ‘ইনপুটস’ সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ২৬ দশমিক ৬, গবেষণা পরিচালনার প্রক্রিয়াসংক্রান্ত ‘প্রসেস’ সূচকে ২৫ এবং গবেষণার ফলাফল ও প্রভাবসংক্রান্ত ‘আউটপুটস’ সূচকে ৪৫।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম আরটিভি নিউকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছি। আগামীতে আরও ভালো করব বলে আমাদের বিশ্বাস।

পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বৃদ্ধিতে অব্যাহত প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট কমিটিকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‍্যাঙ্কিং কমিটিকে (কিউআরআরসি) ধন্যবাদ জানান। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন এবং এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংয়ে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণার অর্থায়ন, গবেষণার পরিবেশ, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং গবেষণার প্রভাব মূল্যায়ন করা হয়। ২০২৭ সালের এ সংস্করণে বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
আরও পড়ুন
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কোথায়
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন