ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চবির সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল। এ সময় ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, আমেরিকান কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এবং কি-নোট স্পিকার এক্সচেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে প্রতিনিধিদলটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপাচার্য অতিথিদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় উপাচার্য বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনায় ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এবং কি-নোট স্পিকার এক্সচেঞ্জের মতো উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা উঠে আসে। পাশাপাশি যুবসম্পৃক্ততা, শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ এবং তাদের সম্ভাবনা বিকাশের বিষয়েও মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং এলামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং সহকারী পরিচালক ড. মো. সাইফুল আলম।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান।
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
আরও পড়ুন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
চবিতে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ এর নতুন নেতৃত্বে হাসিব-নাজমুল
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
আত্মপক্ষ সমর্থনের আগেই আজীবন বহিষ্কার, হাইকোর্টের রায়ে সনদ ফিরে পেয়ে মাস্টার্সে প্রথম এমি