ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাকসুর তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচির নামে তাস খেলার আসর বসিয়েছেন বলে অভিযোগ উঠেছে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার ও তার অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশাসনিক ভবনের সামনে গোল হয়ে তাস খেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সালাহউদ্দিন আম্মারের তাস খেলার ছবি পোস্ট করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস লেখেন, যেই প্রতিষ্ঠানে পড়ে ডিগ্রি নিয়ে পরিচয় দিতে হবে, সেই প্রতিষ্ঠানের প্রশাসন ভবনে তাস / উনো খেলা কিংবা আড্ডাখানা বানালে - দাবি আদায় তো দূরের কথা, নিজেদেরকেই ছোট করা হয়।

জান্নাতুন নাইম তুহিনা নামে লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী লেখেন, ‘সাধারণ শিক্ষার্থীরা দলে দলে প্রশাসন ভবনের সামনে তাস খেলায় যোগ দিন। রাকসুর প্রায় দেড় কোটি টাকার হিসাব চেয়েছে প্রশাসন, কিন্তু হিসাব নেই। তাই আসুন, বোরিং সময়ে তাস খেলি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার ছবি ছড়িয়ে পড়লে সালাহউদ্দিন আম্মার প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে লেখেন, উনো দিয়ে তাস খেলছে রাবি সংস্কার আন্দোলন, জুয়া খেলতেছিলো, অথেনটিক নিউজ।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের বাইক মিছিল
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’—এমন মন্তব্যের মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও পরবর্তীতে হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী।
হাবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব ও হেনস্তার অভিযোগ
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম। 
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক রুয়েট সেক্রেটারি গ্রেপ্তার
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
আরও পড়ুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
ওষুধের গুণাগুণ থেকে পার্শ্বপ্রতিক্রিয়া, সবই জানা যাবে রাবির গবেষণায়
রোববার দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা রাবির কর্মকর্তাদের
রাবিতে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: রাবি ছাত্রদল সভাপতি