ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সমঝোতা, তবু্ও থমথমে পরিবেশ 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম
ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্যাস্পাসে ফের উত্তপ্ত বিরাজ করছিল। প্রক্টোরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দফায় দফায় বৈঠকের পর সমঝোতায় পৌঁছেছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল দুই ছাত্র সংগঠন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টোরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন এবং শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর মধ্যে এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর)। ওই দিন ইবি ছাত্রদলের এক নেতা কর্তৃক শিবির নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে ক্যাম্পাসের প্রধান ফটকে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ঘটনার জেরে সোমবার বিকেল ৩টায় উভয় পক্ষই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৃথক বিক্ষোভ সমাবেশের ঘোষণা প্রেক্ষিতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন জানায় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে জরুরি ভিত্তিতে আলোচনায় বসে দুই দল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে যেকোনো সময় জামায়াত বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে সূত্র বলছে।

সমঝোতা শেষে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান। তবে প্রশাসনের নিরপেক্ষতা দাবি করে তিনি বলেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতে আমরা ছাড় দিতে প্রস্তুত। কিন্তু প্রশাসন দ্বিমুখী নীতি বা দুর্বলতা দেখালে আমরা আমাদের অবস্থানে অটল থাকব। চিহ্নিত অস্ত্রধারী ও বহিরাগতরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। দলমত নির্বিশেষে বহিরাগত প্রবেশ বন্ধ ও অস্ত্রধারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

অন্যদিকে ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ৫ তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে ছাত্রদল সর্বদা সচেষ্ট থাকবে। শিক্ষার্থীরা যাতে ভয় ছাড়া পড়াশোনা করতে পারে এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় থাকে, সেই লক্ষ্যে কাজ করাই আমাদের অঙ্গীকার। ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

ইবি ও মিরপুর সার্কেলের এসপি মাহমুদুল হক মজুমদার বলেন, উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছেন। তবে আমাদের স্পষ্ট বার্তা, এর পর যদি কেউ ক্যাম্পাসের ভেতরে বা বাইরে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, তবে কুষ্টিয়া জেলা পুলিশ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান নিশ্চিত করে বলেন, দফায় দফায় বৈঠকের মাধ্যমে ছাত্র সংগঠন দুটি সমঝোতা করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন সম্পূর্ণ স্বাভাবিক। ক্লাস-পরীক্ষাসহ যাবতীয় অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অর্জন করেছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এ ছাড়া বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ। কোচের দায়িত্বে ছিলেন নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা দেখছেন বিজয়ী ও আয়োজকরা। এর আগে গত ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়। প্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। আরটিভি/টিআর
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ নির্ধারিত খাত পরিবর্তন করে অন্য খাতে ব্যয় না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নতুন নির্দেশনা
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে।
ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান রূপান্তরমুখী অভিযাত্রা এবং পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে এ সম্মিলন বিশেষ তাৎপর্য বহন করে। দেশের কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে অধ্যক্ষবৃন্দের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ সম্মিলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষা-দর্শন, উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা সংক্রান্ত অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রেরণা লাভ করবেন। এতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে নির্ধারিত লিংকে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ড থেকে অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ক্লিক করে যথাযথভাবে ফরম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নিতে অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য অধ্যক্ষ ও শিক্ষকদের বিধি মোতাবেক প্রতিষ্ঠান থেকে টিএ/ডিএ প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  আরটিভি/এমএ  
২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
‘আব্বা’ ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি