ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কারিনা কায়সারের সবশেষ অবস্থা নিয়ে যা জানালো তার পরিবার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। গত শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ রোববারও (১০ মে) তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।

তিনি বলেন, মেয়ের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এর মধ্যে কারিনার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সারের আগে থেকেই চর্বিযুক্ত লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া
উত্তরবঙ্গের সংগীতজগতের অন্যতম প্রাণপুরুষ, সুরসাধক ও সংগঠক ফারুক ভূঁইয়া (৫৯) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে মঙ্গলবার রাতে নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন হারোয়া এলাকার নিজ বাড়িতে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে স্বজনেরা তাকে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিজ উদ্যোগে কিংবদন্তি শিল্পী প্রয়াত ফিরোজ সাঁই ও পিলু মমতাজ স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করেছিলেন ফারুক ভূঁইয়া। দীর্ঘ ২৫ বছর ধরে এ সংগঠনের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন গুণী শিল্পীকে সম্মাননা দিয়ে আসছিলেন। চলতি বছরের ২৯ আগস্ট নীলফামারী শহীদ মিনারে স্মৃতি সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সংগীতের প্রতি তার আজীবন নিবেদন ছিল অতুলনীয়। গত ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত একটি কালজয়ী গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। সহকর্মীদের তথ্য অনুযায়ী, এটিই ছিল তার জীবনের শেষ মঞ্চ পরিবেশনা। নীলফামারী ও এ অঞ্চলের মানুষের প্রতি ফারুক ভূঁইয়ার টান ছিল অকৃত্রিম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শ্রাদ্ধ’ কবিতায় নীলফামারী বাজারের ঐতিহ্যবাহী বেগুনের উল্লেখ রয়েছে। বিষয়টি তিনি তার গানের সুরেও ফুটিয়ে তুলেছিলেন। তার প্রয়াণে উত্তরবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ ১৪ অক্টোবর বাদ মাগরিব নীলফামারী কলেজ স্টেশন আদর্শ হাইস্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন, সাবেক সংসদ সদস্য এনকে আলম চৌধুরী, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমান, সহসভাপতি আকতার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধান ও সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আরটিভি/টিআর
মারা গেছেন নীলফামারীর কিংবদন্তি সংগীতশিল্পী ফারুক ভূঁইয়া
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
বিয়ের পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবলী’ ঘিরে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে ছবিটি মুক্তির আগেই মানবিক উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন রাশমিকা।  সিনেমায় যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপ্রাণিত হয়ে ৪০০ পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী তিন মাস এসব পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। তার সহযোগী দলের সদস্যদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী।  তার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে পারবে। কেন এমন উদ্যোগ নিলেন অভিনেত্রী? রাশমিকার ভাষ্য, সিনেমায় জয়াম্মার চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের সঙ্গে চরিত্রটির কিছু মিল খুঁজে পেয়েছেন তিনি।  এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল রয়েছে কি না। আমার উত্তর, হ্যাঁ। এই জায়গাতেই আমাদের মিল। আমি বরাবরই এমন কিছু করতে ভালোবাসি, জয়াম্মাও তেমনই। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, তার প্রতিদানে ভবিষ্যতেও এ রকম কাজ করে যেতে চাই। এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি কেন? রাশমিকা জানিয়েছেন, বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন তিনি। তার সহযোগী দলের কয়েকজন সদস্যই শুধু এ সম্পর্কে জানতেন। তবে এবার মনে হয়েছে, নিজের উদ্যোগের কথা জানালে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হতে পারেন। অভিনেত্রীর কথায়, আমি ভাবলাম, আমার এই কাজ দেখে যদি আপনাদের মধ্যে কেউ এমন কিছু করার অনুপ্রেরণা পান, তা হলে আমার খুব ভাল লাগবে। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন রাশমিকা।  তিনি বলেন, আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য সাহায্য করতে চাই। আশা করি, তারা বাজারের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবেন। এই মানুষগুলোর মুখের হাসি আমার কাছে অমূল্য। গত কয়েক বছরে কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি, যত কষ্ট ও চোখের জল সামলেছি, এই হাসিগুলো তার সব কিছুর মূল্য মিটিয়ে দেয়। রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডার আসন্ন সিনেমা ‘রণবলী’র গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিপর্যস্ত হয়েছিল। অনাহারে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। সিনেমাটিতে যোদ্ধা রণবলীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরকোন্ডা। তার স্ত্রীর চরিত্র জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকা। আরটিভি/এসআর
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
বলিউড অভিনেতা ইমরান হাশমি তার ‘গানমাস্টার জি ৯’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এই শুটিংয়েই ঘটে গেলো বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা একটি গাড়ি আচমকাই নিচে পড়ে যাচ্ছে। নিচে দাঁড় করিয়ে রাখা একটি কালো ভ্যানের ছাদে সেটি সজোরে আছড়ে পড়লো। ওই ভ্যানের খুব কাছাকাছি ছিলেন ইমরান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে শূন্যে ঝুলিয়ে রাখা গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু পর মুহূর্তে ঝুলন্ত গাড়িটি ভ্যানের ওপরে গিয়ে পড়ে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, ইমরান যদি আর একটু কাছে থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তবে এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি সত্যিই দুর্ঘটনা সেই বিষয় নিয়ে নির্মাতারা এখনও কোন কথা বলেননি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও এই ছবির শুটিং ঘিরে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে এই ছবির শুটিং চলাকালীন একটি সেট তৈরি করা হয়, যার বাইরে লেখা ছিল বার অ্যান্ড ক্যাফে। পিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিনপিছিয়ে গেল শাকিবের ‘সোলজার’, শুটিং বাকি আর কতদিন এই সাইনবোর্ড দেখে অনেকেই ভীষণভাবে বিরক্ত হন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন হরিদ্বারের মতো জায়গায় কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায় যে এটি শুধু একটি শুটিংয়ের সেট। প্রসঙ্গত, এ ছবিতে ইমরান হাশমি ছাড়া আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। এটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে। আরটিভি/এসআর
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
আরও পড়ুন
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল
কারিনা ছাড়া ঈদ আমার কাছে বিষাদময়: কায়সার হামিদ
নানার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার
কারিনার জানাজায় অংশ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম