ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গুরুতর অসুস্থ ‘চিরদিনই তুমি যে আমার’ গানের সিনেমার পরিচালক সুজিত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:২৯ এএম
কাজ করতে না পারার কষ্ট ও মানসিক চাপে গুরুতর অসুস্থ ‘অমরসঙ্গী’ খ্যাত পরিচালক সুজিত গুহ । ছবি: এআই দিয়ে তৈরি

চলচ্চিত্র জগতে বহু হিট সিনেমার নির্মাতা বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত প্রায় ১৫ দিন আগে তাকে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এমনটাই জানিয়েছে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা।

৭৬ বছর বয়সী এই পরিচালক বর্তমানে আগের তুলনায় কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা, তবে স্মৃতিলোপজনিত সমস্যাও দেখা দিয়েছে। তিনি নিজের বাড়ি চিনতে না পারার পাশাপাশি হাতেগোনা কয়েকজন প্রিয়জনকেই চিনতে পারছেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। বয়সজনিত কারণে আগে থেকেই তার অল্পমাত্রার আলঝাইমার ছিল, যা এই অসুস্থতার পর আরও বেড়েছে।

আরও পড়ুন

সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা আনন্দবাজার পত্রিকাকে জানান, সুজিত গুহ এখন আগের চেয়ে ভালো আছেন এবং ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে তার স্মৃতিশক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাদামণি, অমরসঙ্গী, অমর প্রেম, মনে মানে নাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালক ছিলেন সুজিত গুহ। বিশেষ করে অমরসঙ্গী ছবির গান ‘চিরদিনই তুমি যে আমার’ আজও জনপ্রিয়। অনেক অনুষ্ঠানে এই গান শোনান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে দীর্ঘদিন ধরেই তিনি নতুন কোনো সিনেমা পরিচালনা করতে পারেননি। ঘনিষ্ঠদের মতে, কাজ করতে না পারার কষ্ট ও মানসিক চাপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল।

সূর্যজ্যোতি রাজা বলেন, তিনি সবসময় ছবি বানাতে চাইতেন, কিন্তু তা করতে না পারার যন্ত্রণা তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। যা তার শারীরিক অবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সুজিত গুহ। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। চিকিৎসকরা আশা করছেন, সঠিক চিকিৎসা ও পরিচর্যায় তিনি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন।

সম্প্রতি আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকেও তাকে দেখা গিয়েছিল এবং নতুন করে সিনেমা পরিচালনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই স্বপ্ন আবার অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
অসময়ের বৃষ্টিতে ভিজেছেন? অসুস্থতা এড়াতে যা করবেন
অসুস্থ হয়েও ছুটি না নিয়ে অফিসে যান? কারণ জানাল গবেষণা
ক্লাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ২৫ শিক্ষার্থী
নোয়াখালীর সেই স্কুলে এক সপ্তাহে ৪৮ শিক্ষার্থী অসুস্থ