ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শি জিনপিংকে নিয়ে কৌতুকের পর যা হয়েছিল কৌতুকশিল্পী চিজির সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:৩১ এএম
চীনের জনপ্রিয় কৌতুকশিল্পী চিজি । ছবি: সংগৃহীত

চীনের জনপ্রিয় কৌতুকশিল্পী চিজি নিজের দেশের মঞ্চে আর উঠতে পারবেন না। শি জিনপিংকে নিয়ে কৌতুক এবং সরকারের স্পর্শকাতর বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার পর ২০২৩ সালে তাকে চীনে মঞ্চে পারফর্ম করতে নিষিদ্ধ করা হয়। তবে দেশের বাইরে চীনা ভাষাভাষী দর্শকদের জন্য আবারও মঞ্চে ফিরেছেন তিনি। এমনটাই জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।

বিবিসি বলছে, সম্প্রতি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে শি জিনপিংকে ইঙ্গিত করে কৌতুক করেন চিজি। তিনি সরাসরি নাম না নিয়ে শি জিনপিংকে তার স্ত্রী পেং লিয়ুয়ানের স্বামী বলে উল্লেখ করেন। দর্শকদের মধ্যে এ সময় ব্যাপক সাড়া পড়ে।

চিজির আসল নাম ওয়াং ইউয়েচি। মাত্র ৩০ বছর বয়সেই তিনি চীনের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী হয়ে ওঠেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি মঞ্চে কাজ করেছেন। তবে ২০২৩ সালে উত্তর আমেরিকায় কয়েকটি অনুষ্ঠানে চীনের সেন্সরশিপ, জাতীয়তাবাদ, সংখ্যালঘুদের অধিকার এবং হংকং ও তাইওয়ান প্রসঙ্গ তুলে কৌতুক করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

চিজি জানান, চীনে এখন তার ছবি পর্যন্ত প্রকাশ করা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করায় এক ভক্তের হিসাবও বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দীর্ঘ বিরতির পর চলতি বছর এপ্রিল থেকে তিনি আবারও মঞ্চে ফিরেছেন। জাপান, তাইওয়ান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে তার সব অনুষ্ঠানই দর্শকে পরিপূর্ণ হয়েছে।

তবে এবার তিনি আগের তুলনায় রাজনৈতিক কৌতুক কম করেছেন। তার ভাষায়, দেশের বাইরে থাকা চীনা ভাষাভাষী মানুষের কাছে নিজের জীবন ও ভাবনার গল্প তুলে ধরাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

চিজি বলেন, ঝুঁকিপূর্ণ বিষয় নিয়েই কাজ করতে তার ভালো লাগে। তিনি মনে করেন, চীনে এখন কৌতুকের পরিসর অনেক সংকুচিত হয়ে গেছে এবং অনেক বিষয় নিয়েই কথা বলা সম্ভব হয় না।

একসময় চীনের জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান ও মঞ্চে নিয়মিত দেখা যেত চিজিকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সরশিপ এবং মত প্রকাশের সীমাবদ্ধতায় হতাশ হয়ে তিনি বিরতি নেন।

এখন তিনি এই সফর আরও বিস্তৃত করতে চান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উত্তর আমেরিকায়ও অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তার।

তথ্যসূত্র: বিবিসি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন।
মাঝরাতে অভিনেত্রীর ঘরে মাতাল পরিচালক, অতঃপর...
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
হংকংয়ের মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাবি চোই হত্যাকাণ্ডের বিচার চলাকালে আদালতে উঠে এসেছে নৃশংস হত্যার ভয়াবহ বিবরণ।
গাজর-সবজির স্যুপের পাত্রে মিলল মডেলের খুলি, আদালতে হত্যার রোমহর্ষক বর্ণনা
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৩ অক্টোবর) যা দেখবেন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরটিভিতে আজ যা দেখবেন
আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ; ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
সাবেক মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি, উপাচার্যকে স্মারকলিপি
ইবিতে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিং