ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৫ হাজার কোটি টাকা আয়, কোন জাদুতে দর্শকদের মুগ্ধ করল ‘দ্য অডিসি’ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
হলিউডের নতুন সিনেমা ‘দ্য অডিসি’-তে আছেন ক্রিস্টোফার নোলান, ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, টম হল্যান্ড, রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা ও লুপিতা । ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য অডিসি’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে সিনেমাটির আয় প্রায় ৩৯০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা। বাংলাদেশেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫০টির বেশি প্রদর্শনী চলছে। মুক্তির প্রথম সপ্তাহেই দেশের বাজার থেকে প্রায় দুই কোটি টাকা আয় করেছে সিনেমাটি।

প্রায় তিন হাজার বছর আগে গ্রিক কবি হোমারের লেখা বিশ্বখ্যাত মহাকাব্য ‘দ্য অডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। তবে নোলান শুধু মূল গল্পকে পর্দায় তুলে ধরেননি, বরং নিজের দৃষ্টিভঙ্গিতে গল্পটিকে নতুনভাবে উপস্থাপন করেছেন। মূল কাহিনির গুরুত্বপূর্ণ অংশ অক্ষুণ্ন রেখে তিনি প্রধান চরিত্র ওডেসিয়াসকে আরও মানবিক ও আবেগঘনভাবে তুলে ধরেছেন।

সিনেমার গল্পে দেখা যায়, ট্রোজান যুদ্ধ শেষ হওয়ার আট বছর পরও ইথাকার রাজা ওডেসিয়াস নিজের রাজ্যে ফিরতে পারেননি। অন্যদিকে তার স্ত্রী পেনেলোপ দীর্ঘদিন ধরে স্বামীর অপেক্ষায় আছেন। ছেলে বাবাকে না দেখেই বড় হয়েছে। রাজপ্রাসাদে নতুন পাত্রদের ভিড় জমলেও পেনেলোপ বিশ্বাস করেন, একদিন তার স্বামী অবশ্যই ফিরে আসবেন।

এদিকে দূর এক দ্বীপে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন ওডেসিয়াস। কীভাবে তিনি সেখানে পৌঁছালেন এবং কেন এত বছরেও ঘরে ফিরতে পারলেন না—সেই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় পুরো সিনেমাজুড়ে। গল্পের সঙ্গে একে একে আসে পৌরাণিক নানা চরিত্র ও চমকপ্রদ ঘটনা।

আরও পড়ুন

সিনেমাটিতে ওডেসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। পেনেলোপ চরিত্রে রয়েছেন অ্যান হ্যাথাওয়ে এবং ওডেসিয়াসের ছেলে তেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেনডায়া, সামান্থা মর্টন ও লুপিতা নিয়োঙ্গো।

প্রায় তিন ঘণ্টার এই সিনেমায় সময়ের ভিন্ন ভিন্ন ধাপ একসঙ্গে দেখিয়েছেন নোলান। বর্তমান, অতীত এবং স্মৃতির নানা স্তর মিলিয়ে গল্প এগিয়েছে। ফলে শেষ পর্যন্ত দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ছবিটি।

কারিগরি দিক থেকেও এটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এটি বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা সম্পূর্ণ সত্তর মিলিমিটার আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। বিশাল পর্দায় ছবিটির দৃশ্য, সমুদ্রের চিত্রায়ন, আলো-ছায়ার ব্যবহার এবং আবহসংগীত দর্শকদের আলাদা অভিজ্ঞতা দিচ্ছে।

তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনাও রয়েছে। প্রায় তিন ঘণ্টার দীর্ঘ ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার জন্য আরও সময় দেওয়া যেত বলে মনে করছেন অনেকে। এছাড়া বড় তারকাবহর থাকা সত্ত্বেও কয়েকজন অভিনয়শিল্পীর উপস্থিতি তুলনামূলক কম।

‘দ্য অডিসি’ শুধু যুদ্ধের গল্প নয়, বরং দীর্ঘ সংগ্রামের পর একজন মানুষের নিজের ঘরে ফিরে আসার আকাঙ্ক্ষা, অনুশোচনা এবং আত্মঅন্বেষণের গল্প। সেই কারণেই ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বিশ্বজুড়ে বক্স অফিসেও রেকর্ড গড়ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
আরও পড়ুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল
রিও সিনেমার সেই নীল পাখি কি সত্যিই বিলুপ্ত