ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জাহ্নবীর ৫৫২টি ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট লিংক নিয়ে আদালতের নির্দেশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:৩২ এএম
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও অশালীন কনটেন্ট (পর্নোগ্রাফি কনটেন্ট) সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে চিহ্নিত ৫৫২টি লিংক দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে, তারকাদের ছবি ও ভিডিও ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরির অভিযোগ নতুন নয়। এবার নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন জাহ্নবী। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও আপাতত ৫৫২টি লিংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, চিহ্নিত লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট, কৃত্রিমভাবে তৈরি বিকৃত ছবি এবং বাণিজ্যিকভাবে পরিচয় ব্যবহারের অভিযোগও মামলায় উঠে এসেছে।

তবে জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি বলা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। এসব পেজে তার ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। শুধু অভিনেত্রীর নাম বা ছবি ব্যবহারের কারণে কোনো অনুরাগী পেজ বন্ধ করার যৌক্তিকতা নেই।

আরও পড়ুন

তবে কোনো পেজে অশালীন কনটেন্ট ছড়ানো হলে কিংবা জাহ্নবীর পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছে আদালত।

জাহ্নবীর মামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ও বিকৃত ছবি, ভুয়া পরিচয়ে খোলা অ্যাকাউন্ট এবং তার পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়গুলোও উঠে এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে দেখার ওপর গুরুত্ব দিয়েছেন।

জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশনধর্মী সিনেমা পেড্ডিতে দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তির পর জুলাইয়ে এটি নেটফ্লিক্সে মুক্তি পায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় মুখ খুললেন জাহ্নবী
‘ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে’ নারীর ছবি-ভিডিও ধারণ করে রাখেন রাফিদ, অতঃপর...
মোবাইলে রেখেছিলেন পর্নো, যে পরিণতি হলো যুবকের
হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর...