ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেত্রী পুনম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম
অভিনেত্রী পুনম ঢিলো-ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী পুনম ঢিলো। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তবে আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

পুনম জানিয়েছেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পুনমের অসুস্থতার খবর এমন এক সময়ে সামনে এলো, যখন ‘সিন অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-কে ঘিরে চলছে তুমুল অস্থিরতা।বর্তমানে সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন পুনম।

হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন জগতের শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন সিআইএনটিএএ। শিল্পীদের অধিকার ও কল্যাণ, কর্মক্ষেত্রের পরিবেশ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে তাদের স্বার্থ রক্ষায় কাজ করে সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির আটজন নির্বাচিত সদস্য একসঙ্গে পদত্যাগ করেন।

আরও পড়ুন

তাদের অভিযোগ, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের মতো সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাদের দাবি, সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত পুনম ও সহসভাপতি পদ্মিনী কোল্হাপুরের হাতেই কেন্দ্রীভূত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক উপাসনা সিং অবশ্য জানিয়েছেন, মোট ১১ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে পুনম ও পদ্মিনীর বিরুদ্ধে পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন তারা। এমনকি সংগঠনের সরকারি যোগাযোগ ব্যক্তিগত ই-মেইল ঠিকানা থেকে করা হচ্ছে বলেও প্রশ্ন উঠেছে।

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন পুনম। তার দাবি, তাকে এবং পদ্মিনী কোল্হাপুরকে ঘিরে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক। প্রয়োজনে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।

সংগঠনকে ঘিরে চলমান এই বিরোধ যে তাকে ব্যক্তিগতভাবেও যথেষ্ট আঘাত করেছে, সেটিও জানিয়েছেন পুনম।

তার কথায়, গত দেড় বছরে একাধিকবার কার্যনির্বাহী কমিটি থেকে সরে যাওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে কয়েক দশকের চলচ্চিত্রজীবনে নিজের সম্মান, সততা ও আত্মমর্যাদাকেই বরাবর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরও পড়ুন
মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের ৪
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা