ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খানের মেয়ে ইরা 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫২ পিএম
প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খানের মেয়ে ইরা 

প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমির খানের কন্যা ইরা। কিছুদিন ধরেই বলিউড পাড়ায় চলছে এ নিয়ে আলোচনা, নূপুর শিখারের প্রেমে মজেছেন ইরা। এত দিন ধরে চুপিসারে প্রেম করলেও প্রকাশ্যে কিছু বলেননি তিনি। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে’র আগে গোপন কথাটি জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বয়ফ্রেন্ড' এর সঙ্গে রোমান্টিক ছবিও পোস্ট করে।

বড় পর্দায় আত্মপ্রকাশ না করলেও বিপুল জনপ্রিয় এই সুপারস্টার কন্যা। গ্ল্যাম গার্ল ইরা সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টের জন্য বরাবরই ভক্তদের কাছে পছন্দের। একইসঙ্গে একাধিক সামাজিক ইস্যুতেও সরব হয়েছেন তিনি। ১৪ বছরে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও মুখ খোলেন।

দীর্ঘদিন থেকেই জল্পনা চলছিল বলিউডের প্রথম সারির ফিটনেস ট্রেনার নূপুর শিখারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ইরা। লকডাউনের সময় ইরাকে প্রশিক্ষণ দিতে গিয়েই দুজনের সম্পর্ক তৈরি হয়। মাঝে মহাবালেশ্বের ফার্ম হাউসে ছুটি কাটাতে দেখা গিয়েছিল দু’জনকে।

জিএম/এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মা। স্বামী-সন্তান-সংসার সামলাতে দীর্ঘ সময় রূপালি পর্দার বাইরে রয়েছেন তিনি। তবে চলতি বছরের শেষ দিনে মিলল দারুণ সুখবর। খুব শিগগির রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন এই অভিনেত্রী। মূলত সন্তানসম্ভবা হওয়ার পর পরই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন আনুশকা। শুধু তাই নয়, মেয়ে ভামিকার জন্মের পরেও তাকেই বেশি সময় দিয়েছেন এই অভিনেত্রী। ফলে নতুন করে আর কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি আনুশকা। বর্তমানে মেয়ে ভামিকা একটু বড় হওয়ায় আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন বিরাটপত্নী। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আনুশকার হাতে এই মুহূর্তে রয়েছে তিন তিনটি বিগ প্রজেক্ট! যার মধ্যে দুটি ছবি তৈরি হতে চলেছে বড়পর্দার জন্য এবং একটি ওটিটির জন্য। তবে ওটিটির জন্য ওয়েব সিরিজ নয়, একটি ওয়েব ফিল্মে কাজ করবেন আনুশকা। যার মধ্য দিয়ে ওটিটিতে অভিনয়ে প্রথমবারের মত যুক্ত হচ্ছেন তিনি। এদিকে সূত্রের খবর, আনুশকার ওয়েব ডেবিউ ফিল্ম হতে চলেছে বিগ বাজেটের! ওটিটির জন্য এত বড় মাপের ছবি এখন পর্যন্ত বলিউডে তৈরি হয়নি। ফলে সবাই এখন আনুশকাকে পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। এনএস
বছর শেষে বিশাল চমক দিলেন আনুশকা
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মৌসুমে ক্যাটরিনা ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে কারণে মাঠে আসতে হয়েছিল তাকে। সম্প্রতি সে সময়ের ক্যাটরিনার একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সি পরে স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন ক্যাটরিনা। তবে ভাইরাল সেই ছবির আলোচনার বিষয় কিন্তু ক্যাটরিনা নন; তার পেছনে বসে হাত তালি দিতে থাকা লাজুক চেহারার সেই ছেলেটিকে ঘিরেই যত আলোচনা। অনেকেই চিনেও চিনতে পারছেন না তাকে। তাদের প্রশ্ন কে এই কিশোর? সে প্রশ্নের উত্তর পেতে হলে যেতে হবে ছবিটির গভীরে অর্থাৎ ইতিহাসে। ক্যাটরিনার পেছনে আরসিবির জার্সি পরা সেই লাজুক ছেলেটি আর কেউ নন, ভারতের বর্তমান দলের সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। যাকে ছাড়া এখন ভারত দল কল্পনা করা যায় না। ২০০৮ সালে গ্যালারিতে বসে খেলা উপভোগ করা সেই কিশোরের আইপিএলে অভিষেক ঘটে ২০১৩ সালে। আরসিবি ভক্ত বুমরাহ অবশ্য অভিষেক ম্যাচ থেকেই মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন। ২০২২ আইপিএলেও মুম্বাইয়ের হয়েই খেলবেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে ভারতের এক নম্বর পেসার বুমরাহ। তাই ভাইরাল ছবিতে ক্যাটরিনাকে ছাপিয়ে পেছনে বসে থাকা সেই কিশোর বুমরাহকে নিয়েই চর্চা হচ্ছে বেশি। এনএস
ক্যাটরিনার পেছনে বসে থাকা ছেলেটিই এখন ভারতের এক নম্বর পেসার
অবিকল শাহরুখের মতো দেখতে কে এই নারী? (ভিডিও)
একজন মানুষের মতো দেখতে সারাবিশ্বে মোট সাতজন মানুষ আছে, এমন ধারণা অনেকের। অনেক আগে থেকেই এমন কথা প্রচলিত আছে। বলিউডের অনেক তারকার মতো দেখতে মানুষের সন্ধান পাওয়া গেছে। কিছুদিন আগেই বলিউড বাদশা শাহরুখ খানের মতো দেখতে এক যুবক তুমুল ভাইরাল হন। এবার ঘটেছে পুরোপুরি ভিন্ন ঘটনা। পুরুষ নয়, শাহরুখের মতো দেখতে এক নারী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এখন প্রশ্ন আসতে পারে, একজন নারী কী করে শাহরুখের মতো দেখতে হয়? অবশ্য এই নিয়ে শোরোগোলের শেষ নেই। আসলে পুরো বিষয়টি মেকআপের কারিশমা। দীক্ষিতা নামে এক মেকআপ আর্টিস্ট শাহরুখ খানের অন্ধভক্ত। আর তাই মেকআপ করে নিজের মুখটাকেই শাহরুখের মতো করে সাজিয়েছেন তিনি। যা দেখে বিস্মিত নেটিজেনরা। অনেকের মতে, এ যেন সত্যিকারের শাহরুখ। দীক্ষিতার সেই ভিডিওটি হু হু করে শেয়ার হচ্ছে। এরইমধ্যে অনেকের প্রশংসাও কুড়িয়েছেন এই মেকআপ আর্টিস্ট। জানা গেছে, মেকআপে দারুণ দখল রয়েছে দিক্ষিতার। শুধু শাহরুখ নন, মেকআপের সাহায্যে আরো অনেক তারকার মুখ তিনি আঁকতে পারেন নিজের মুখে। আলিয়া ভাট, রণবীর কাপুরের মুখের ছবিও তিনি নিজের মুখে আঁকতে পারেন। ওই নারী মেকআপ আর্টিস্টের এমন পারদর্শিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। View this post on Instagram A post shared by Dikshita | Makeup Artist (@stuck.in.a.paradise) এনএস/টিআই
অবিকল শাহরুখের মতো দেখতে কে এই নারী? (ভিডিও)
বাস্তবে অটোরিকশা চালিয়ে বিপাকে সালমান (ভিডিও)
মনে হতে পারে কোন সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। কিন্তু তা একেবারেই নয়। ব্যস্ত রাস্তায় আর সাধারণের মতো অটোরিকশা চালিয়ে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। আলোচিত ওই দৃশ্য আসলে বাস্তবেই ঘটেছে, যা এখন নেটমাধ্যমে ভাইরাল। নিজের ৫৬তম জন্মদিনের দুদিন পরই এমন কাণ্ড ঘটালেন সালমান। মুম্বাই থেকে ৩৫ কিলোমিটার দূরে পালভেলের রাস্তায় হঠাৎ দেখা যায় অটোরিকাশার চালকের আসনে সালমান খান। পেছনে এক নারী যাত্রী।  জনবহুল রাস্তায় সালমানকে এভাবে দেখে হকচকিয়ে যান সাধারণ মানুষ। মোবাইলে ছবি তুলতে শুরু করেন পথচারীরা। সালমানের পিছুও নেন অনেকে। কেউ কেউ ভিডিও ধারণ করে ছেড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। সেসব ভিডিও রীতিমতো ভাইরাল এখন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন কেইউ/টিআই
বাস্তবে অটোরিকশা চালিয়ে বিপাকে সালমান (ভিডিও)
শুটিংয়ে শাড়ি চুরি করে ধরা পড়লেন বন্ধুর বিয়েতে!
২০১৬ সালে আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দঙ্গল’ দিয়ে দারুণ আলোচনায় আসেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। এরপর থেকে একের পর সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি।   বিদায়ী বছরের ৫ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই তারকার সবশেষ সিনেমা ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’। সিনেমাটিতে বাহারি রঙের শাড়িতে পরে পর্দায় ধরা দেন তিনি। এর শুটিং করতে গিয়ে সুতির শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি হয় সানিয়ার। আর সেই প্রেম থেকেই সিনেমার শুটিং শেষে বেশ কিছু শাড়ি ‘চুরি’ করে যত্ন করে রেখে দেন তিনি। যা পরবর্তীতে নিজের বন্ধুর বিয়েতে পরেন এই তারকা। পুরো বিষয়টি অবশ্য মজার ছলে সবার সঙ্গে শেয়ারও করেছেন সানিয়া নিজেই। বিদায়ী বছরের স্মৃতির কথা বলতে গিয়ে সানিয়া বলেন, ‘খুব পছন্দ ছিল ‘মীনাক্ষী’ চরিত্রটির মতো করে সাজা, ওই শাড়িগুলো এখনও আমার সঙ্গে আছে। ওগুলো আমি সেট থেকে চুরি করে নিয়েছি। হ্যালো নেটফ্লিক্স….! এর মধ্যে একটি শাড়ি বন্ধুর বিয়েতে পরেছিলাম।’ ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিমন্যু দাসানি। পরিচালনায় ছিলেন বিবেক সোনি। নতুন বছরে ভিকি কৌশলের বিপরীতে ‘স্যাম বাহাদুর’ অভিনয় করতে দেখা যাবে সানিয়াকে। কেইউ
শুটিংয়ে শাড়ি চুরি করে ধরা পড়লেন বন্ধুর বিয়েতে!
আরও পড়ুন
মেয়ের প্রেমিকের সঙ্গে কোথায় আছেন আমির খান?
পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন তমা মির্জা
লাইফ সাপোর্টে অভিনেতা আমির সিরাজী
আমিরের তৃতীয় বিয়ে নিয়ে হাস্যকর কাণ্ড