ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ধর্মেন্দ্রের মৃত্যুর আগের ভিডিও ভাইরাল, যা বলেছিলেন অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অভিনেতা ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত

বলিউডের আকাশ ছেয়ে শোকের ছায়ায়। অবশেষে না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি

গতমাসে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) নেয়া হয়। টানা ১৬ দিন চিকিৎসা শেষে ১২ নভেম্বর বাড়ি ফিরেছিলেন। সে সময় অভিনেতার পরিবার জানিয়েছিল তিনি মোটামুটি সুস্থ আছেন এবং এখন থেকে বাড়িতে তার চিকিৎসা চলবে।

ধর্মেন্দ্রর মৃত্যুতে বলিউড তারকারা শোকাহত। অভিনেতার দুই পুত্র সানি দেওল ও ববি দেওল, স্ত্রী হেমা মালিনী, অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনসহ অনেকেই কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

এদিকে অভিনেতার মৃত্যুর পর পরই তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, তিনি নেটিজেনদের দুর্গা পূজার সমাপ্তি শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, সমস্ত ভাই-বোনদের, ছেলে-মেয়েদের, দশেরার (দুর্গা পূজার সমাপ্তি) শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের দীর্ঘ সুস্থতা দিন, খুশি দিন আর আপনারা নতুনভাবে জেগে উঠুন। তাহলে তো উন্নতি আর উন্নতি।

ধর্মেন্দ্রকে শেষবারের মতো বড়পর্দায় দেখা যাবে ‘ইক্কিস’ ছবিতে। সিনেমাটি ১৯৭১ সালের ভারত–পাকিস্তান যুদ্ধের নায়ক পিভিসি অরুণ খেতারপালের জীবনী অবলম্বনে নির্মিত। আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্পার আপত্তিকর ছবি ভাইরাল, বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী 
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একদিকে ৬০ কোটি টাকার প্রতারণা মামলা, অন্যদিকে দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা। এর মধ্যেই যোগ হলো নতুন এক বিড়ম্বনা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে শিল্পার আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষায় গত শুক্রবার (২৬ ডিসেম্বর) মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আদালতে শিল্পা অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তাঁর কণ্ঠস্বর এবং চেহারা নকল করে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে। এমনকি তাঁর নাম ব্যবহার করে ডিজিটাল বইও প্রকাশ করা হচ্ছে।  অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের জানিয়েছেন, সাইবার হেনস্তা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এদিকে আদালতে শিল্পার আইনজীবী জানান, এসব আপত্তিকর কন্টেন্টের কারণে অভিনেত্রী নিজেকে নিরাপত্তাহীন বোধ করছেন। আদালতে জমা দেওয়া প্রমাণ ও স্ক্রিনশট দেখার পর বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কারও ব্যক্তিগত জীবনকে এভাবে জনসমক্ষে সম্মানহানি করার অধিকার কারও নেই। কোনো ব্যক্তির ছবি বা পরিচয় ব্যবহার করে সাইবার হেনস্তা করা গুরুতর অপরাধ।’ মুম্বাই হাইকোর্ট অবিলম্বে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট থেকে শিল্পা শেঠির আপত্তিকর ছবি ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, যারা এ অপরাধের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আদেশ দেওয়া হয়েছে। আরটিভি/এএ 
শিল্পার আপত্তিকর ছবি ভাইরাল, বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী 
ভিড়ের মধ্যে পোশাক নিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী
হায়দরাবাদের লুলু মলে সম্প্রতি আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গানের লঞ্চিং অনুষ্ঠান। তবে আনন্দঘন এই মুহূর্তটি দ্রুত ভয়ংকর পরিস্থিতিতে পরিণত হয়, যখন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল শারীরিক হেনস্তার শিকার হন। ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠান শেষে বেরোনোর সময় ভক্তরা অভিনেত্রী নিধি আগারওয়ালকে ঘিরে ধরেন। সেলফি তোলার জন্য ভক্তদের একের পর এক অস্থির ও অস্বাভাবিক আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার অভাবে দেহরক্ষীরা কোনোরকমে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে ভিড়ের ধাক্কায় নিধি অবশেষে একেবারে অস্বস্তিকর অবস্থায় পড়েন ভিডিওতে আরও দেখা যায়, অভিনেত্রীকে তার পোশাক ঠিক করতে ওড়না শক্ত করে ধরে রাখতে হচ্ছিল এবং গাড়িতে ওঠার পর তার মুখে ভীতির ছাপ স্পষ্ট ছিল। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন নিধি, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক জনসমাগম থাকলেও, নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আয়োজকদের বিরুদ্ধে কঠোর সমালোচনা উঠেছে, কারণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করেই এত বড় আয়োজন করা হয়েছিল। অনেক নেটিজেন মন্তব্য করেছেন, এটি অত্যন্ত জঘন্য আচরণ! কেন তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি?  অপর এক মন্তব্যে বলা হয়, পোশাকের বড়সড় বিপর্যয় ঘটতে পারত। নিরাপত্তা নিশ্চিত না করে কেন এত বড় আয়োজন করা হয়? আরও পড়ুন নোরার পাশাপাশি গুরুতর আহত ইমরান হাশমীও! এই ঘটনার পর, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে, হরর-কমেডি ঘরানার ছবি ‘রাজা সাব’। পরিচালনা করেছেন মারুতি। ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন মালবিকা মোহনন ও নিধি আগারওয়াল। ছবিটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরটিভি/কেআই
ভিড়ের মধ্যে পোশাক নিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী
নোরার পাশাপাশি গুরুতর আহত ইমরান হাশমীও!
সদ্য ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ইমরান হাশমী এবং নোরা ফাতেহি। যদিও দুজনের পরিস্থিতি আলাদা, ‘আওয়ারাপন-২’ ছবির শুটিং চলাকালীন মারাত্মকভাবে আহত হন অভিনেতা ইমরান হাশমী। জানা গেছে, ছবির এক হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে পেটের টিস্যু ছিঁড়ে যায় এবং তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এমন পরিস্থিতিতে, যেখানে অধিকাংশ অভিনেতা বিশ্রামের দিকে এগিয়ে যান, ইমরান সিদ্ধান্ত নেন দ্রুত শুটিংয়ে ফিরবেন। খবর আনন্দবাজারের। অপারেশনের পর ইমরান, ছবির প্রতি দায়বদ্ধতা এবং দর্শকদের জন্য শুটিং সেটে ফিরতে বাধ্য হন। রাজস্থানে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি, তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার অ্যাকশন দৃশ্যে সীমাবদ্ধতা আনা হয়েছে। অভিনেতার এই সাহসী মানসিকতা এবং নিষ্ঠা ইউনিটের অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করেছে। ইমরানের দ্রুত সুস্থতা এবং প্রত্যাবর্তনের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানাচ্ছেন তার ভক্তরা ও সহকর্মীরা। অপরদিকে, জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি, শনিবার বিকেলে মুম্বাইয়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি ডিজে ডেভিড গেটারের কনসার্টে যাওয়ার পথে এক মদ্যপ চালকের গাড়ির আঘাতে আহত হন। গাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পর নোরার মাথায় প্রচণ্ড আঘাত লাগে, যদিও বড় কোনো বিপদ হয়নি। দুর্ঘটনার পর নোরা সামাজিক মাধ্যমে নিজেকে শারীরিকভাবে সুস্থ থাকার কথা জানান। তিনি লিখেন, এটি আরও ভয়াবহ হতে পারত, তবে আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এমন পরিস্থিতিতেও, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, নোরা সানবার্ন ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ডিজে ডেভিড গেটারের সাথে মঞ্চ মাতান। আরও পড়ুন ডার্ক লুকে নজর কাড়লেন কিয়ারা নোরা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালেও যদি এমন ঘটনা ঘটে, তবে এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না। মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরটিভি/কেআই
নোরার পাশাপাশি গুরুতর আহত ইমরান হাশমীও!
ডার্ক লুকে নজর কাড়লেন কিয়ারা
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন। তার আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) কিয়ারার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অভিনেতা ইয়াশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প, প্রাপ্তবয়স্কদের জন্য। পোস্টারে কিয়ারা আদভানিকে কালো রঙের অফ-শোল্ডার গাউন এবং উঁচু কাটের ড্রেসে দেখা যায়। তিনি একটি ডান্স ফ্লোরে, স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন। তার চোখে রয়েছে গভীর বিষণ্ণতা, আর গাল বেয়ে আসছে অশ্রু। পুরো লুকটি রহস্যময়, যন্ত্রণার এবং অন্ধকার আবহে মোড়া। কিয়ারার এই নতুন, ডার্ক এবং ইন্টেন্স লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেটিজেনরা কিয়ারার এই লুকের সঙ্গে টিম বার্টন এর সিনেমার চরিত্র বা হর্লে কুইন এর তুলনা টেনেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী লাগছে। অন্য একজন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব! জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহন দাস পরিচালিত এই সিনেমায় কিয়ারা আদভানি ইয়াশ এর বিপরীতে অভিনয় করবেন। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় এবং সুদেব নায়ার। আরও পড়ুন ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ কোয়েল ও চিরঞ্জিৎ এছাড়াও, ‘টক্সিক’ ছবিটি কন্নড় এবং ইংরেজি ভাষায় একসাথে শুট করা হয়েছে এবং এটি মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পেতে পারে। আরটিভি/কেআই
ডার্ক লুকে নজর কাড়লেন কিয়ারা
‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দ, যা জানা গেল
বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছিলেন, ‘অ্যাভাটার’ সিনেমার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল। তখন জেমস ক্যামেরন চেয়েছিলেন, ছবির অভিনয়শিল্পীদের শরীর পেইন্ট করা হোক। তবে, অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, অবশেষে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গোবিন্দের সঙ্গে কাজ করেছেন জেমস ক্যামেরন! খবর ফ্রী প্রেস জার্নালের। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, গোবিন্দ এই সিনেমার একটি ক্যামিও চরিত্রে উপস্থিত। অনেক ভক্ত এক্সে (পূর্বে টুইটার) দাবি করছেন, গোবিন্দ ‘অ্যাভাটার ৩’-এ দেখা গিয়েছেন। তবে, আমাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে, এই ছবি গুলি ফটোশপ করা অথবা এআই-এর মাধ্যমে তৈরি। বাস্তবে গোবিন্দের কোন ক্যামিও নেই এই ছবিতে। এই ভুয়ো ছবি নিয়ে নেটিজেনরা হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, কীভাবে জেমস ক্যামেরন গোবিন্দকে ‘অ্যাভাটার ৩’-এ ক্যামিও করতে রাজি করালেন? আরেকজন টুইট করেছেন, গোবিন্দ অবশেষে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ বলিউড-স্টাইলে করতে রাজি হয়েছেন! আরেকজন লিখেছেন, স্পয়লার অ্যালার্ট: অবশেষে গোবিন্দ ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ তার সবচেয়ে বড় কামব্যাক করেছেন। বেশ কয়েক বছর আগে রাজাত শর্মার সঙ্গে এক সাক্ষাৎকারে গোবিন্দ জানিয়েছিলেন, তিনি যখন আমেরিকাতে ছিলেন, তখন সেখানে এক ব্যবসায়ীর মাধ্যমে জেমস ক্যামেরনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। গোবিন্দ বলেন, বিজনেসম্যান আমাকে বলেছিলেন, জেমস ক্যামেরনের সঙ্গে ছবি করতে। সেজন্য আমি তাদের ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তখনই ‘অ্যাভাটার’ নামটি আমি প্রস্তাব করি। আরও পড়ুন হঠাৎ বাংলা শিখছেন সাইফ আলী খান, জানা গেল কারণ  তিনি আরও জানান, জেমস বলেছিলেন, সিনেমার নায়ক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তাই আমি সেটা করতে রাজি হইনি। তিনি আমাকে ১৮ কোটি টাকা অফার করেছিলেন এবং বলেছিলেন ছবির শুটিং হবে ৪১০ দিন। আমি বলেছিলাম, সমস্যা নেই, কিন্তু যদি আমাকে শরীর পেইন্ট করতে হয়, তাহলে আমাকে হাসপাতালে থাকতে হবে। এখন সকলেই এই আশায় রয়েছেন যে, ভবিষ্যতে হয়তো ‘অ্যাভাটার ৪’-এ গোবিন্দকে একেবারে সঠিকভাবে ক্যামিও চরিত্রে দেখা যাবে। আরটিভি/কেআই
‘অ্যাভাটার ৩’-এ গোবিন্দ, যা জানা গেল
আরও পড়ুন
দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন, ভিডিও ভাইরাল
পবিত্র কাবা চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির ভিডিও ভাইরাল 
প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল
১.০৮ লাখ টাকায় পরিত্যক্ত ব্যাগ কিনে হতবাক যুবক, ভিডিও ভাইরাল