ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম নাম লেখালেন গিনেসে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অটাম কেলসো ফ্লোরিডার সেন্ট পিট বিচ ফায়ার রেসকিউ বিভাগে একজন সক্রিয় ফায়ার ফাইটার ও প্যারামেডিক। অটাম দীর্ঘ পাঁচ বছর ধরে সুনামের সঙ্গে একজন ফায়ার ফাইটার হিসেবে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছেন। যে কারণে তিনি ফায়ার ফাইটার হতে চাননি, ঠিক সে কারণেই আজ তার নাম বিশ্ব রেকর্ডের পাতায়। আর সেটা হলো তার উচ্চতা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি (প্রায় ১৪৭ সেন্টিমিটার)। বয়স যখন ২০-এর কোঠায়, করপোরেট দুনিয়ায় তখন নিজের কর্মজীবন শুরু করেছিলেন অটাম। কিন্তু একসময় তার মনে হতে শুরু করে, ডেস্কের পেছনে বসে কাজ করে যাওয়ার এ জীবন তার জন্য নয়।

কাজের মাধ্যমে সমাজে অবদান রাখতে চাইছিলেন অটাম। এই ভাবনা থেকেই তিনি ফায়ার ফাইটার হিসেবে নতুন পেশাজীবন শুরু করার কথা ভাবতে থাকেন; কিন্তু নিজের উচ্চতা নিয়ে খানিকটা দ্বিধায় ছিলেন। সে সময় তার কয়েকজন বন্ধু তাকে উৎসাহ জোগান।

নিজের উচ্চতাকে কাজের পথে কখনো বাধা হতে দেননি অটাম। তিনি বলেন, তিনি সব সময় তার কাজ নিখুঁতভাবে শেষ করেন। প্রয়োজন যেকোনো স্থানে সেখানে লাফিয়ে উঠে কাজ করার ক্ষমতার কারণে স্টেশনের সহকর্মীরা অনেকে তাকে ‘স্পাইডার মাংকি’ বলেও ডাকেন।

তিনি আরও জানান, সহকর্মীদের উৎসাহেই অটাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এবং নিয়ম অনুযায়ী মাপজোখের প্রক্রিয়া শেষে সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটারের স্বীকৃতি পান।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পিং পিং এবং ফু শুয়াং নামের দুটি চীনা জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে। বিদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের দীর্ঘদিনের ‘পান্ডা কূটনীতি’র আওতায় ধার হিসেবে এই পান্ডা পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে গেলো চীনের জোড়া জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
পরিবারের দায়িত্ব সামলাতে ৮০ বছর আগে পড়ালেখা ছেড়ে দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রের আইওয়ার পল লিটলকে। ১৯৪৬ সালে ডালাস সেন্টার হাইস্কুল থেকে তার স্নাতক হওয়ার কথা ছিল।
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতসহ বিভিন্ন কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় বাড়ছে। এতে সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন খরচ আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের উদ্বেগ কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ডিসকাউন্ট বা মূল্যছাড় দিতে শুরু করেছে দেশটির বড় খুচরা বিক্রেতারা।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী। এ মাঝেও পোষা প্রাণী বিড়ালের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। বিড়ালের খাবার ও অন্যান্য আনুষঙ্গিক পণ্যে ভোক্তাদের খরচ দিন দিন বাড়ছে এবং বিড়াল বিক্রিতেও এসেছে গতি।
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র কিউবায় সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
আরেক দেশে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী
আরও পড়ুন
পড়ালেখা ছেড়েছিলেন ৮০ বছর আগে, ৯৮ বছর বয়সে পেলেন হাইস্কুল ডিপ্লোমা সনদ
ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা, ক্রেতা ধরতে সুপারশপগুলোতে ‘ডিসকাউন্টের’ হিড়িক
যুক্তরাষ্ট্রে চাঙ্গা পোষা প্রাণীর বাজার, বিড়াল বিক্রিতে গতি