ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ্যে ‘মার্বেল’-এর ফার্স্ট লুক, পাওয়া গেল ভিন্ন কিছুর ইঙ্গিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

নির্মাতা অনিক বিশ্বাসের নতুন চলচ্চিত্র ‘মার্বেল’ এর অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সিনেমাটির টাইটেল ঘোষণা করা হয়। সেই ঘোষণার ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক।

পোস্টারে দেখা গেছে, অভিনেতা ম্যাক দিদার রক্তমাখা সিক্সপ্যাক শরীর, ব্যান্ডেজ জড়ানো বুক, এক হাতে দেশীয় অস্ত্র এবং অন্য হাতে শিকলে বাঁধা একটি ভয়ংকর কুকুর।

পুরো পোস্টারজুড়ে রয়েছে তীব্রতা, রুক্ষতা ও আক্রমণাত্মক এক ভিজ্যুয়াল ভাষা। এমন ব্যতিক্রমী কনসেপ্ট এর আগে খুব একটা দেখা যায়নি বলে মনে করছেন অনেকেই। পোস্টার দেখেই স্পষ্ট, ‘মার্বেল’ হতে যাচ্ছে অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর এক সিনেমা, যেখানে শক্তিশালী চরিত্র ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনই মূল আকর্ষণ।

আরও পড়ুন

নির্মাতা অনিক বিশ্বাস জানিয়েছেন, চলতি মাসের ২০ তারিখ থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাস্টিংয়ে আরও কারা থাকছেন, সে বিষয়ে তিনি আপাতত মুখ খুলছেন না; তবে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণার আশ্বাস দিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘মার্বেল’ সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য-সবকিছুই লিখেছেন অনিক বিশ্বাস নিজে। সিনেমাটি প্রযোজনা করছে সিলভার স্ক্রিন ক্রিয়েশনস।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প