ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধর্মকর্ম ও সন্তানে মন দিয়ে বলিউড ছাড়ছেন আনুষ্কা! 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডে অনেক দিন হলো অনিয়মিত আনুষ্কা শর্মা। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে ফেরার কথা থাকলেও সাড়াশব্দ নেই। এবার গুঞ্জন, বলিউড ছাড়ছেন অভিনেত্রী। আগুন উসকে দিয়েছেন নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন বিরাটপত্নি। ইনস্টা স্টোরিতে লিখেছেন, মাতৃত্বসুখেই জীবন বদলেছে। আর আমি আমার এমন কোনো ভূমিকা কিংবা অবতারে ফিরে যেতে চাই না, যা আমার সন্তানকে চেনে না

অভিনেত্রীর এমন পোস্ট দেখেই গুঞ্জন শুরু। নেটিজেনদের জিজ্ঞাসা, তবে কি পাকাপাকিভাবে বি-টাউন ছাড়ছেন আনুষ্কা? সেসবের কোনো জবাব তিনি দেননি। যদিও অনেক দিন ধরে বলিউডে তার বিচরণ নেই বললেই চলে।

দুই সন্তানের মা আনুষ্কা এখন সংসার সামলানোয় সময়ের সবটুকু খরচ করছেন। পাশাপাশি আধ্যাত্মিক চর্চাতেও মন দিয়েছেন বর্তমানে। মাঝেমধ্যেই তাদের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের দরবারে দেখা যায়। তবে বলিউডের কোনো হাইপ্রোফাইল পার্টি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গত ছয়-সাত বছরে আনুষ্কাকে দেখা যায়নি। এবার যেন বলিউড ছাড়ার ইঙ্গিত অভিনেত্রীর।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী