ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিলেন বুবলী, জানা গেল কারণ 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রল সবকিছু এত দিন নীরবে সহ্য করলেও এবার আর চুপ থাকতে নারাজ শবনম বুবলী। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি বলেন, সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, এটা করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার থামবে না।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা খুবই দুঃখজনক। তার মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই বুবলীর মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়াতেই শুরু হয় নতুন করে ট্রল।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
সিনেমার পর্দায় তিনি ছিলেন ‘মিনিস্টার ফাটাকেষ্ট’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী ও দাপুটে চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসায় ভাসিয়েছিলেন দুই বাংলার দর্শক।
মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
বয়সের কাঁটা এগিয়ে চললেও চেহারায় তার ছাপ যেন একেবারেই নেই। বরং সময়ের সঙ্গে যেন আরও তরুণী হয়ে উঠছেন অভিনেত্রী জয়া আহসান।
নীলের আবেশে জয়া আহসানের নতুন ছবি
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা।
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
আরও পড়ুন
অবশেষে কন্যা সন্তানের নাম জানালেন বুবলী
ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী
ফের মা হওয়ার গুঞ্জন, অবশেষে মুখ খুললেন বুবলী 
নজর কাড়লেন শবনম বুবলী