ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারসাম্যহীন তরুণীর ভিডিও, যিনি একজন আলোচিত অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উস্কোখুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে?

ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়; তবে এবার ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাঁকে উচ্চস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাঁকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়।

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!

ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক ভক্ত মন্তব্য করেছেন, প্রথম দেখায় তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি।

একজন লিখেছেন, বাপরে বাপ, কী মারাত্মক অভিনয়!’ অন্য একজন মন্তব্য করেন, মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।

ভিডিওর নেপথ্য গল্প বা নাটকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেতা জোভান। এ বিষয়ে জানতে কেয়া পায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শাস্তির দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে এক পোস্টে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করছেন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। তিনি লিখেছেন, অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। তিনি আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়। বিচারের দাবি জানিয়ে এই নায়ক লেখেন, ‘সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।’ একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলে উল্লেখ করেন এই অভিনেতা। অভিনেতা রওনক হাসান লেখেন, আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার! এ ছাড়াও অভিনেতা ইরফান সাজ্জাদ আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “আহা বাচ্চাটা, বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। তিনি আরও লেখেন, সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন- এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন? শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এই গায়িকা। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী। নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লেখেন, সকল শিশু নির্যাতক আর খুনীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করেন সরকার। আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লেখেন, সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক। প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আই ফোননিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। আরটিভি/এসআর
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে আজও উজ্জ্বল হয়ে আছে নায়ক সালমান শাহ।
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
আজ ১৯ সেপ্টেম্বর। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে। কয়েকদিন আগে পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে এ আলোচনা শুরু হয়।
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
আরও পড়ুন
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?