ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
ছবি: সংগৃহীত

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শান্তা ইসলাম এবার দেশের বাইরে পেলেন আজীবন সম্মাননা। কানাডার টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) তাকে এ সম্মাননা দেয়।

কানাডা থেকে গণমাধ্যমকে ফোন দেওয়া এক সাক্ষাৎকারে শান্তা ইসলাম জানান, এই সম্মাননা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের বাইরে এটাই তার প্রথম বড় কোনো স্বীকৃতি।

নিজের দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করে শান্তা ইসলাম জানান, ক্যারিয়ারে তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং দর্শকের ভালোবাসা পেয়েছেন। অরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন বাচসাস পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে দেশের বাইরে এবারই প্রথম আজীবন সম্মাননার মতো বড় স্বীকৃতি পেলেন তিনি।

এ সম্মাননায় সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও সাংবাদিকদের প্রতিও ভালোবাসা প্রকাশ করেন।

তার ভাষায়, শিল্পীরা মানুষের জন্য কাজ করেন। দর্শকের ভালোবাসার পাশাপাশি কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যখন তাদের কাজের স্বীকৃতি দেয়, তখন তা শিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা ও তৃপ্তির বিষয় হয়ে ওঠে।

অভিনয়জীবনের শুরুর দিনের কথা স্মরণ করে শান্তা ইসলাম জানান, একসময় বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি প্যাকেজ নাটক ও মঞ্চনাটকেও কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। রূপনগরসহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয়ের পাশাপাশি বহু বছর উপস্থাপনাও করেছেন। আজীবন সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে জীবনের সেই দীর্ঘ কর্মময় সময়ের নানা স্মৃতি আবারও মনে পড়ছে।

বর্তমানে একমাত্র ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে সময় কাটাতে কানাডায় রয়েছেন শান্তা ইসলাম। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বেশ আনন্দেই আছেন তিনি।

শান্তা জানান, ছেলের সাফল্য তাকে শান্তি ও তৃপ্তি দেয়। পুত্রবধূকে নিজের আরেক মায়ের মতো মনে হয় এবং নাতনি তার বেঁচে থাকার অনুপ্রেরণা। পরিবারের সবাইকে নিয়ে তিনি ভালো আছেন। শান্তা ইসলামের এই সম্মাননায় তার ছেলে ও পুত্রবধূও আনন্দিত বলে জানান তিনি।

কানাডায় থাকা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও দেখা করছেন তিনি। ছুটির দিনে পুত্রবধূর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কথাও জানান এই অভিনেত্রী।

একই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচকেও আজীবন সম্মাননা দেওয়া হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।
ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে বিশেষ এক জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত-অনুরাগীরা; খোঁজ নিচ্ছেন প্রিয় অভিনেত্রীর শারীরিক অবস্থার। 
দুর্ঘটনা থেকে ফিরে এখন কেমন আছেন তানজিন তিশা? 
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কোরআন ২০২৬-এর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হীরা। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কোরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কোরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কোরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি। এ উপলক্ষে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, এই অর্জন বাংলাদেশের সব কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। আরটিভি/এমএইচজে
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম ’আরটিভি আলোকিত কোরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন ইহতেশামুল
আরও পড়ুন
আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ