ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ডাইনোসরের যুগের সাপের জীবাশ্মে মিলল বিবর্তনের নতুন তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: রয়টার্স

ডাইনোসরের যুগে বসবাস করা একটি প্রাচীন সাপের প্রায় সম্পূর্ণ জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই আবিষ্কার সাপের বিবর্তন ও কিভাবে তারা আজকের রূপে এসেছে, সে সম্পর্কে নতুন তথ্য দেবে।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাওয়া জীবাশ্মটি টামেতারা মিরিম নামে একটি সাপের। প্রায় ৭ কোটি ৫০ লাখ থেকে ৮ কোটি ৫০ লাখ বছর আগে, অর্থাৎ ক্রিটেশিয়াস যুগে এটি বাস করত। সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৪২ সেন্টিমিটার।

গবেষকদের মতে, এটি প্রাচীন সাপের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত জীবাশ্মগুলোর একটি। জীবাশ্মটির খুলির বড় একটি অংশ অক্ষত থাকায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো এর মস্তিষ্কের গঠন পুনর্নির্মাণ করতে পেরেছেন।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, টামেতারা মিরিম মাটির নিচে গর্ত করে বসবাস করত। বর্তমানে প্রবাল সাপসহ (কোরাল স্নেক) কিছু সাপও একই ধরনের জীবনযাপন করে।

বিজ্ঞানীরা জানান, সাপের পূর্বপুরুষ ছিল টিকটিকি-জাতীয় প্রাণী। ধারণা করা হয়, প্রায় ১৭ কোটি বছর আগে জুরাসিক যুগে সাপের আবির্ভাব হয়েছিল। তবে সেই সময়ের জীবাশ্ম খুব কম পাওয়া যাওয়ায় তাদের বিবর্তনের ইতিহাস এত দিন পুরোপুরি জানা যায়নি।

গবেষণার প্রধান লেখক ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বিবর্তন জীববিজ্ঞানের অধ্যাপক তিয়াগো সিমোয়েস বলেন, এই জীবাশ্ম থেকে বোঝা যায়, প্রাচীন সাপের বিবর্তন সরল ছিল না। তারা ধীরে ধীরে বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নেয় এবং তাদের স্নায়ুতন্ত্রও সময়ের সঙ্গে নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়।

গবেষকদের ধারণা, টামেতারা মিরিম মূলত পোকামাকড় খেয়ে বেঁচে থাকত। তবে জীবাশ্মে দাঁত না থাকায় এটি বিষধর ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার শুধু সাপের নয়, বরং মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
দক্ষিণ আমেরিকার বলিভিয়ার মেঘে ঢাকা পাহাড়ি বনাঞ্চলে সন্ধান মিলেছে নতুন এক প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের।
শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
কেন অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি
ভালোবাসার সম্পর্ককে বিয়ের বন্ধনে বাঁধার অন্যতম প্রতীক আংটি। বাগদান কিংবা বিয়ের সময় প্রিয় মানুষটির আঙুলে আংটি পরিয়ে দেওয়ার দৃশ্য এখন খুবই পরিচিত।
কেন অনামিকাতেই পরানো হয় বিয়ের আংটি
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
একই বয়সের দুটি শিশু। অথচ তাদের শৈশব দুই রকম। একজনের দিন শুরু হয় স্কুলের পোশাক পরে বই-খাতা গুছিয়ে। অন্যজনের দিন কাটে জীবিকার তাগিদে। একজন বেড়ে ওঠে বই, ইন্টারনেট ও পড়াশোনার অনুকূল পরিবেশে।
বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
উড়োজাহাজের ককপিটে কুড়াল রাখার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর। তবে এটি সাধারণ কোনো কুড়াল নয়, বরং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি একটি সরঞ্জাম।
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
সারিগানের সুর ও বৈঠার ছন্দে নদ-নদীতে ‘প্রাণের উৎসব’
শরতের নীল আকাশ আর বর্ষার বিদায়ী ঢলে নদী-নালা যখন কানায় কানায় পূর্ণ, তখন গ্রামবাংলা মেতে ওঠে তার চিরচেনা লোক-উৎসবের এক অদম্য উন্মাদনায়। নদীর বুকে শত বৈঠার এক সুর, এক ছন্দ আর তীরের লাখো মানুষের করতালির সেই চিরন্তন আবহ— ‘নৌকা বাইচ’। যান্ত্রিক সভ্যতার এই যুগেও ঐতিহ্য আর গতির এই মেলবন্ধন ম্লান হয়নি একটুও।
সারিগানের সুর ও বৈঠার ছন্দে নদ-নদীতে ‘প্রাণের উৎসব’
আরও পড়ুন
রান্নাঘরে লাকড়ির স্তূপে তাকাতেই চোখ কপালে
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী