ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পাহারা দেওয়ার বিকল্প নেই। রাজনৈতিক সমঝোতার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা রুখতে সাংবাদিকদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে ‘সাংবাদিকদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালার সূচনা বক্তব্যে ডা. সারওয়ার আলী স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, অপতথ্য প্রচার ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা দেখছি, সাক্ষী হচ্ছি। তাতে মনে হয়, এক অচেনা দেশ, অচেনা শহরে বসবাস করছি, আশপাশের মানুষগুলোও অচেনা লাগে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধীদের উত্থান ঘটেছে। রক্তের দামে অর্জিত মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে।’ একাত্তরের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধের অজানা গল্পগুলো অনুসন্ধান করে তুলে আনার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের সংবাদমূল্য, তথ্য যাচাই ও সম্পাদনার কৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি।

তিনি বলেন, ‘বাঙালি জাতির জীবনে মুক্তিযুদ্ধের চেয়ে বড় ঘটনা আর আসবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি সঠিক ইতিহাস সংরক্ষণে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ। আগামী একশ বছরও এ বিষয়ে গবেষণার প্রয়োজনীয়তা থাকবে।’

কর্মশালায় মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় বিষয় নির্বাচন ও গবেষণাভিত্তিক সাংবাদিকতা নিয়ে বক্তব্য দেন সাংবাদিক ও গবেষক অধ্যাপক আফসান চৌধুরী। মুক্তিযুদ্ধে মাঠপর্যায়ের সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও গবেষক সিরাজুল ইসলাম আবেদ এবং জাদুঘরের ত্রপা মজুমদার ও ড. রেজিনা বেগম।

আলোচনার শুরুতে সদ্য প্রয়াত রহমান স্মৃতিপদকপ্রাপ্ত সাংবাদিক ড. খাইরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বজলুর রহমান স্মৃতিপদকপ্রাপ্ত সাংবাদিক আজিজুল পারভেজ, সোমা ইসলাম, পার্থ সঞ্জয় ও ইশতিয়াক আহমেদ অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জাদুঘরের আর্কাইভ বিভাগের সত্যজিত রায় মজুমদার ও মন্টু বাবু সরকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
ভূত, প্রেত, ডাইনি কিংবা ভ্যাম্পায়ারের সাজে সেজে ওঠার দিন আজ। কোথাও কুমড়ো কেটে তৈরি হচ্ছে ভুতুড়ে মুখ, কোথাও বাড়ির দরজায় ঝুলছে কৃত্রিম মাকড়সার জাল।
আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব, ভূতুড়ে সাজে মাতবেন কোটি মানুষ
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ ৩১ অক্টোবর, বিশ্ব সঞ্চয় দিবস। ব্যক্তিগত জীবনে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং মানুষকে নিয়মিত অর্থ জমানোর অভ্যাসে উৎসাহিত করতে বিশ্বব্যাপী প্রতিবছর দিবসটি পালিত হয়।
আজ বিশ্ব সঞ্চয় দিবস
আজ বই উপহার দেওয়ার দিন
আজ ৩১ অক্টোবর, ‘বুকস ফর ট্রিটস ডে’ বা বই উপহার দেয়ার দিবস। যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের প্রচলিত রীতিতে ভিন্নতা এনে শিশুদের ক্যান্ডি ও চকলেটের পরিবর্তে বই উপহার দেয়ার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আজ বই উপহার দেওয়ার দিন
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (৩১ অক্টোবর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে করবেন?
ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া কিংবা ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু করতে অনেকেই ই-টিন সার্টিফিকেট করেছেন। তবে পরবর্তী সময়ে আয় বন্ধ হয়ে গেলেও কিংবা করযোগ্য আয় না থাকলেও টিন সার্টিফিকেটের কারণে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে যেতে পারে।
টিন সার্টিফিকেট বাতিল করতে কোথায় যাবেন, কীভাবে করবেন?
আরও পড়ুন
যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু
ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা
সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে এআই ও ভিডিও এডিটিং প্রশিক্ষণ কর্মশালা
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা