ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাঁচি–কাশিতেও ছড়াতে পারে হান্টা ভাইরাস, বলছে গবেষণা

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

হাঁচি ও কাশির মাধ্যমেও ছড়াতে পারে হান্টা ভাইরাস, এমন নতুন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপগামী একটি ক্রুজশিপে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসটির একটি বিশেষ ধরন আক্রান্ত ব্যক্তির লালা ও শ্লেষ্মার মাধ্যমে ছড়াতে পারে। ফলে খুব কাছ থেকে কাশি বা হাঁচি, চুম্বন কিংবা পানীয় ভাগ করে খাওয়ার মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে। এখন পর্যন্ত জাহাজে থাকা পাঁচজন যাত্রী এতে আক্রান্ত হয়েছেন।

জাহাজটি আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে, যেখানে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আমেরিকায় ভ্রমণের সময় দুই ডাচ পর্যটক ইঁদুরের মাধ্যমে সংক্রমিত হয়ে পরে জাহাজে ভাইরাসটি ছড়িয়ে দেন। যাত্রাপথে একজন যাত্রী মারা যান এবং কয়েকজন সেন্ট হেলেনা দ্বীপে নেমে যান।

আরও পড়ুন

গবেষণায় আরও দেখা গেছে, পরিবারের সদস্যদের তুলনায় যৌন সঙ্গীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নেই। করোনা বা ইনফ্লুয়েঞ্জার তুলনায় এই ভাইরাস অনেক কম সংক্রামক। মূলত জাহাজের মতো ভিড় ও ঘনিষ্ঠ পরিবেশেই সংক্রমণ দ্রুত ছড়িয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, এটি মহামারি আকারে ছড়িয়ে পড়ার মতো ভাইরাস নয়। আক্রান্তদের আলাদা রাখা বা কোয়ারেন্টাইনের মাধ্যমে সহজেই সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন।
দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৯ জনের। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১০৭৪ জন। 
হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে ১৫২ এবং সন্দেহজনক হামে ১২৬৯ জন আক্রান্ত হয়েছেন।
হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ৪৪২ জন।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ড পেতে অনলাইনে নিবন্ধন ও প্রোফাইলের তথ্য হালনাগাদ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের হেলথ কার্ডের তথ্য হালনাগাদের নির্দেশ
আরও পড়ুন
পরিবারে একজন অসুস্থ হলে অন্যদের সংক্রমণ থেকে বাঁচাতে যা করবেন
কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু বেড়ে ২৬৪২
মাদরাসার ১২ শিক্ষার্থীর এইচআইভি পজিটিভ হওয়ার দাবি সঠিক নয়: সিভিল সার্জন
ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে ইবোলা