
মার্কিন নির্বাচনের বাকি দশ দিন। ভোট যতই ঘনিয়ে আসছে নির্বাচনকে ঘিরে ততই বাড়ছে উত্তেজনা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিলে ডেমোক্রেট ভোটারদের উপর আক্রমণের হুমকি দিয়ে ই- মেইল করার অভিযোগ উঠেছে। খবর এবিসি নিউজের।
এদিকে ডেমোক্রেট সমর্থকদের ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে পাঠানো এসব ই মেইল নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই।
মার্কিন সরকার অবশ্য আগ বাড়িয়ে বলে দিয়েছে যে, হুমকি দিয়ে ইমেইল পাঠানোর পেছনে রাশিয়া ও ইরানের হাত থাকতে পারে। ভোটারদের কাছে পাঠানো ইমেইলগুলো প্রাউড বয়েজের পক্ষ থেকে দাবি করা হলেও গ্রুপটির কর্তৃপক্ষ এমন ইমেইল পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।
এফবিআই-এর পাশাপাশি ফ্লোরিডার শেরিফরাও ইমেইলে হুমকি পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলছে, এসব ইমেইল সম্ভবত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পাঠানো হয়ে থাকতে পারে।
জিএ/জিএ




