ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোকবই উন্মোচন

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোকবই উন্মোচন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। তার প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরস্থ হাইকমিশনে একটি বিশেষ শোকবই খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই শোকবইটি উন্মোচন করা হয়।

কুয়ালালামপুরে দায়িত্বরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যদের এই শোকবইয়ে স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ ব্যক্তি এবং বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত হয়ে শোক প্রকাশ করছেন।

আরও পড়ুন

হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি নিম্নোক্ত সময়ে সর্বসাধারণের (আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট) জন্য উন্মুক্ত থাকবে:

১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবন ও বাংলাদেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে শোকবার্তায় শ্রদ্ধা জানাচ্ছেন দর্শনার্থীরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
‘ছোটদের সময়’ প্রকাশনীর নতুন বইয়ের প্রকাশনা উৎসব
জাতীয় ফুটবল দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি