ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

২০২৫ সালে সৌদিতে রেকর্ড সংখ্যক কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
ফাইল ছবি

জনশক্তি রপ্তানির ইতিহাসে এক নতুন রেকর্ড গড়ে গত এক বছরে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন প্রায় ৭ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী। একক কোনো দেশে এক বছরে এত বিপুল সংখ্যক জনশক্তি পাঠানোর ঘটনা বাংলাদেশের জন্য এই প্রথম। আরব নিউজের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ১১ লাখ মানুষ বিদেশে কাজের সন্ধানে গেছেন, যার মধ্যে দুই-তৃতীয়াংশেরই প্রধান গন্তব্য ছিল সৌদি আরব। বর্তমানে দেশটিতে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি ঘাম ঝরিয়ে বছরে ৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন।

আরও পড়ুন

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন জানান, ২০২৪ সালের তুলনায় গত বছর সৌদি আরবে কর্মী যাওয়ার হার প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে যেখানে ৬ লাখ ২৮ হাজার কর্মী দেশটিতে গিয়েছিলেন, সেখানে ২০২৫ সালে সেই সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়ে গেছে। মূলত দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং সৌদিতে চলমান বিশাল উন্নয়ন প্রকল্পগুলোর কারণেই এই অভাবনীয় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

গত অক্টোবর মাসে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত একটি নতুন চুক্তি প্রবাসী কর্মীদের ভাগ্যোন্নয়নে বড় ভূমিকা রাখছে। এই চুক্তির ফলে শ্রমিকদের সুরক্ষা, নিয়মিত মজুরি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার মান আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন এই আইনি কাঠামোর কারণে সাধারণ কর্মীরা এখন বিদেশের মাটিতে অনেক বেশি নিরাপদ বোধ করছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সাল বাংলাদেশের জন্য আরও বড় সুখবর নিয়ে আসবে। সৌদি আরবের ক্রমবর্ধমান চাহিদার কারণে চলতি বছরে আরও প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। সৌদি আরব ও বাংলাদেশের এই মজবুত অর্থনৈতিক সেতুবন্ধন কেবল রেমিট্যান্সই বাড়াচ্ছে না, বরং দেশের বেকারত্ব দূরীকরণেও এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধভাবে ভোট দেওয়া, ভোটার হিসেবে জাল নিবন্ধন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগে ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে ভোটার জালিয়াতিতে অভিযুক্ত ৬৩, তালিকায় বাংলাদেশিও
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
চলতি বছরের শেষ তিন মাসে ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সির পুনর্বিচার হবে কি না, সে সিদ্ধান্ত আগামী ১৬ নভেম্বর জানাবেন আদালত।
তিন সন্তান হত্যার মামলায় ফের বিচারের মুখে লিন্ডসে ক্ল্যান্সি
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
ফ্রান্সের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনিউজ বন্ধের দাবিতে করা আবেদনে পাঁচ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।
ফ্রান্সে টিভি চ্যানেল বন্ধের দাবিতে ৫ লাখের বেশি মানুষের স্বাক্ষর
আরও পড়ুন
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম