ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

চুরি করতে ঘরে ঢোকার সময় এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ভেন্টিলেটরের ছিদ্রে আটকে পড়ে এক চোর। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে এবং পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে জানা যায়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীসহ মন্দিরে গেলে তাদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢোকার চেষ্টা করে চোর চক্রটি। তবে দেয়ালের এক্সজস্ট ফ্যানের ছিদ্র দিয়ে প্রবেশের সময় একজন চোর সেখানে আটকে পড়ে। বাড়ি ফিরে রাওয়াত দম্পতি এই দৃশ্য দেখে প্রথমে চিৎকার শুরু করেন।

পরিস্থিতি সামলে নিয়ে দম্পতি চোরটির কাছে জানতে চাইলে সে নিজেকে চোর হিসেবে পরিচয় দেয় এবং হুমকি দিতে থাকে। সে দাবি করে, তার কয়েকজন সহযোগী কাছেই রয়েছে এবং তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে।

এরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ঘরের ভেতর থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। এ সময় সে একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করলেও শেষ পর্যন্ত নিচে থাকা আরেক ব্যক্তি ধরে রাখলে সে দাঁড়াতে সক্ষম হয়।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীরা সে আটকে পড়ার পরপরই পালিয়ে যায়। যে গাড়িতে করে তারা এসেছিল, সেটিও জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘পুলিশ’ লেখা একটি স্টিকার পাওয়া গেছে। চক্রটি কীভাবে এই স্টিকার সংগ্রহ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
দক্ষিণ চীনের সাত বছর বয়সী শিশু ঝুয়াং এনছি এবার বিশ্বমঞ্চে নজর কেড়েছে তার অসাধারণ নৃত্যপ্রতিভা দিয়ে। শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে ঐতিহ্যবাহী ‘ইংগে’ নৃত্য পরিবেশন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে। ৫১ সদস্যের একটি নৃত্যদলের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছে ছোট্ট এই নৃত্যশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের সঙ্গে এনছির নাচের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ১০ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই অনেকে তাকে ‘ইংগে গার্ল’ নামে ডাকতে শুরু করেন। ‘ইয়াংচেং ইভিনিং নিউজ’-এর তথ্য অনুযায়ী, ৫১ সদস্যের এই দলে এনছিই ছিল সবচেয়ে কম বয়সী। অথচ পরিবেশনার সময় দলের একেবারে কেন্দ্রে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। এনছির নাচের দক্ষতা ও আত্মবিশ্বাস দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন অনেকে। কেউ তার পরিবেশনাকে অসাধারণ ও মিষ্টি বলে অভিহিত করেছেন। আবার কেউ জানিয়েছেন, ছোট্ট এনছির নাচ দেখেই প্রথমবারের মতো তারা চীনের ঐতিহ্যবাহী ইংগে নৃত্য সম্পর্কে জানতে পেরেছেন। গুয়াংডং প্রদেশের শান্তৌ শহরের বাসিন্দা ঝুয়াং এনছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে নিজ গ্রামের একটি লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ইংগে নৃত্যদলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে প্রথম আলোচনায় আসে সে। সেদিন নৃত্যশিল্পীদের পরিবেশনা দেখে নিজেও নাচতে শুরু করেছিল ছোট্ট এনছি। তার অঙ্গভঙ্গি, দ্রুততা ও নাচের কৌশল দেখে মুগ্ধ হন অভিজ্ঞ শিল্পীরাও। ইংগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮–১৬৪৪) এই নৃত্যের উৎপত্তি। মার্শাল আর্ট ও চীনা অপেরার বিভিন্ন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই নৃত্যে থাকে শক্তিশালী ও প্রাণবন্ত শারীরিক অভিব্যক্তি। মূলত বীরত্ব উদযাপনের সঙ্গে সম্পর্কিত এই নৃত্যশৈলী ২০০৬ সালে চীনের জাতীয় অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ছোটবেলা থেকেই ইংগে নাচের প্রতি গভীর আগ্রহ এনছির। এর পেছনে রয়েছে তার পারিবারিক পরিবেশও। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে নিয়ে নৃত্যশিল্পীদের মহড়া দেখতে যেতেন। সেখান থেকেই এই নাচের প্রতি ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা ঝুয়াং রংকিয়াং তার জন্য একজন প্রশিক্ষক নিয়োগ করেন। এরপর শুরু হয় নিয়মিত প্রশিক্ষণ। বাবার ভাষ্য অনুযায়ী, অন্য শিশুদের কোনো নৃত্যমুদ্রা শিখতে যেখানে তিন থেকে চার দিন সময় লাগে, এনছি সেখানে তা মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। ইতিমধ্যে ইংগে নাচের ১০টিরও বেশি কৌশল শিখেছে সে। নিজের দক্ষতার কারণে এখন গুয়াংডংসহ চীনের বিভিন্ন অঞ্চল এবং বিদেশের বড় বড় অনুষ্ঠানে নাচ পরিবেশনের আমন্ত্রণ পাচ্ছে এনছি। ২০২৪ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে নাচ পরিবেশনের পাশাপাশি দর্শকদের ইংগে নাচও শিখিয়েছে সে। চলতি বছরের শুরুর দিকে হংকংয়ের রাস্তায়ও পরিবেশনা করেছে ছোট্ট এই শিল্পী। এপেক সম্মেলনে অংশ নেওয়ার খবর পেয়ে আনন্দিত ও গর্বিত হয় এনছির পরিবার। তার বাবা ঝুয়াং রংকিয়াং জানান, জুন মাসের শেষের দিকে মেয়ের নির্বাচিত হওয়ার খবর পান তারা। বিদেশি অতিথিদের সামনে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়াকে পরিবারের জন্য বড় অর্জন বলে মনে করেন তিনি। সম্মেলনের প্রস্তুতির জন্য গত চার মাস ধরে শেনঝেনে অবস্থান করছে এনছি। সেখানে নিয়মিত কঠোর প্রশিক্ষণ নিয়েছে সে। অনুশীলনের সময় এনছি ও দলের অন্য সদস্যরা হাত-পায়ে বালিভর্তি ব্যাগ বেঁধে নাচের চর্চা করতেন। এতে অতিরিক্ত ওজন নিয়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করার সময় এবং পায়ের পদক্ষেপে ভারসাম্য বজায় রাখার দক্ষতা বাড়ত। কঠোর প্রশিক্ষণ নিতে হলেও কখনো অভিযোগ করেনি এনছি। মেয়ের কষ্ট দেখে বাবা কষ্ট পেলেও প্রশিক্ষণে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় নিজের উদ্বেগ তার সামনে প্রকাশ করতেন না। এত অল্প বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা এনছির অবশ্য আরও একটি স্বপ্ন রয়েছে। সে এমন কোনো জায়গায় নাচ পরিবেশন করতে চায়, যেখানে তুষারপাত হয়। কারণ এখনো পর্যন্ত সরাসরি তুষার দেখার সুযোগ হয়নি তার। আরটিভি/এসকে
এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ কমেনি।
নিষেধাজ্ঞা এড়িয়ে ভিপিএনে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহরে থ্যাংকসগিভিংয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু
ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের পার্টিতে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের ছুটিতে কিশোর-কিশোরীদের এক জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। 
ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের পার্টিতে গুলি, নিহত ১
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড এবার শতবর্ষে পা দিয়েছে।
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
আরও পড়ুন
মুজিবনগরে খেলার মাঠ থেকে মোটরসাইকেল চুরি, সিসিটিভি ভিডিওতে মিলল চাঞ্চল্যকর তথ্য
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
৯৯৯-এ ফোন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মতিঝিলে চুরি হওয়া বাস
চলন্ত ট্রেনে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, নিজেরাই করত ভিডিও!