ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের পার্টিতে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কিশোর-কিশোরীদের পার্টিতে গুলির ঘটনায় ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থ্যাংকসগিভিংয়ের ছুটিতে কিশোর-কিশোরীদের এক জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডেভেনপোর্ট শহরে ভাড়া নেওয়া একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানান, ১৬ বছর বয়সী এক কিশোরীর জন্মদিন উপলক্ষে বুধবার রাতে পার্টির আয়োজন করা হয়। এতে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। পার্টিতে মদ্যপানের আয়োজন ছিল। একপর্যায়ে ১৮ বছর বয়সী ওরাল গ্লক ওয়াকার জুনিয়র প্রথমে গুলি চালান। পরে অন্য একজন পাল্টা গুলি করলে ওয়াকার নিহত হন।

আহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরীর বুকে গুলি লাগে। তার অবস্থা গুরুতর হলেও বেঁচে যাওয়ার আশা করছেন চিকিৎসকেরা। আহত অন্যদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

ঘটনার তদন্তে বাধা দেওয়ার অভিযোগে জন্মদিনের আয়োজক কিশোরীর ৪৫ বছর বয়সী মা ব্রায়ানা জ্যাকসকে গ্রেপ্তার করা হয়েছে। শেরিফ বাড়িটি ভাড়া দেওয়ার ঘটনায় বাড়ির মালিক ও ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানটির অবহেলার অভিযোগও তুলেছেন।

বাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়ম ভেঙে পার্টির আয়োজন করা হয়েছিল। বুকিং দেওয়া ব্যক্তিকে তাদের সেবা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করা হচ্ছে।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মেসির থ্যাংকসগিভিং ডে প্যারেড এবার শতবর্ষে পা দিয়েছে।
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম (cloud system) হ্যাক হওয়ার খবর প্রকাশের পর দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থা নিরাপদ রয়েছে।
এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ওয়াতোনায় থ্যাংকসগিভিংয়ের দিন (থ্যাংকসগিভিং ডে) ভয়াবহ বিস্ফোরণে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে মাদক পাচারকারী ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিষয়ে তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মেক্সিকো। 
মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহে উদ্যোগ, প্রতিবাদ মেক্সিকোর
ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানির উচ্চ দাম উপেক্ষা করে ব্ল্যাক ফ্রাইডেতে (২৭ নভেম্বর) অনলাইনে কেনাকাটায় ঝুঁকছেন ক্রেতারা।
ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ছাড়াবে ১৩ বিলিয়ন ডলার
আরও পড়ুন
১০০ বছরের থ্যাংকসগিভিং ডে প্যারেড ঘিরে যত আয়োজন, জেনে নিন সব
১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যে মাছ, গবেষণায় চমকপ্রদ তথ্য
এবার হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেম
থ্যাংকসগিভিংয়ের দিন বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস বাড়ি