ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইউরোপকে পুনরুজ্জীবিত করতে পারে অভিবাসীরা, দাবি স্প্যানিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি সংগৃহীত

ইউরোপের দেশগুলোতে যখন অভিবাসনবিরোধী হাওয়া বইছে, তখন সম্পূর্ণ উল্টো এবং সাহসী এক দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) মাদ্রিদে স্প্যানিশ রাষ্ট্রদূতদের এক সমাবেশে তিনি বলেন, ইউরোপ বর্তমানে এক ভয়াবহ বার্ধক্যজনিত সংকটে ভুগছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র চাবিকাঠি হতে পারে সুপরিকল্পিত অভিবাসন। সানচেজের মতে, অভিবাসীরা কেবল অর্থনীতিকেই সমৃদ্ধ করে না, বরং ঝিমিয়ে পড়া ইউরোপকে পুনরুজ্জীবিত করতেও সক্ষম।

প্রধানমন্ত্রী সানচেজ তথ্যের মাধ্যমে দেখিয়েছেন যে, গত ছয় বছরে স্পেনের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির ৮০ শতাংশই এসেছে অভিবাসীদের শ্রম থেকে। তিনি স্পষ্ট করেছেন, স্পেনের বর্তমান মডেলটি প্রমাণ করেছে যে অভিবাসন কোনো বোঝা নয়, বরং একটি বড় সম্পদ। স্পেনের এই শক্তিশালী অবস্থান ইউরোজোনের গড় প্রবৃদ্ধির তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থনৈতিক সাফল্য এনে দিয়েছে, যা পুরো ইউরোপের জন্য একটি শক্তিশালী বার্তা।

আরও পড়ুন

ডানপন্থি দলগুলোর কড়া সমালোচনার মুখেও সানচেজ দাবি করেন, তার সরকার যে ‘উন্মুক্ত দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করেছে তা চমৎকারভাবে কাজ করছে। ২০২৫ সালে স্পেনে অনিয়মিত অভিবাসীর সংখ্যা ৪২ শতাংশের বেশি কমেছে, যা প্রমাণ করে যে বৈধ সুযোগ দিলে অবৈধ পথ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। মানবপাচারকারীদের রুখতে এবং দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে স্পেনের এই ‘উইনিং মডেল’ এখন পুরো ইউরোপীয় ইউনিয়নের আলোচনার কেন্দ্রে।

সমালোচকরা দাবি করেছিলেন, স্পেনের নমনীয় নীতি অবৈধ প্রবেশ বাড়িয়ে দেবে। কিন্তু সরকারি তথ্য বলছে উল্টো কথা। ২০২৫ সালে স্পেনে অনিয়মিত অভিবাসীদের আগমন আগের বছরের তুলনায় ৪২ দশমিক ৬ শতাংশ কমেছে। বিশেষ করে ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে অবৈধ প্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর পরিবর্তে স্পেন বৈধ পথে কর্মী নিয়োগ এবং তাদের সামাজিক মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে। মানবপাচারকারীদের রুখতে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে বিশেষ চুক্তিও করেছে মাদ্রিদ।

স্পেন সরকারের এই সাহসী ও অভিবাসনবান্ধব অবস্থান ইউরোপের মাটিতে থাকা হাজার হাজার অভিবাসীর মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। ২০২৫ সালের শেষ নাগাদ দেশটি যে ২ দশমিক ৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তার সিংহভাগ কৃতিত্বই পেদ্রো সানচেজ দিলেন দেশটিতে আসা অভিবাসীদের।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ
অভিবাসীদের ডিপোর্টেশন অভিযানে রোবট কুকুর ব্যবহার করবে আইসিই