ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অভিবাসীদের ডিপোর্টেশন অভিযানে রোবট কুকুর ব্যবহার করবে আইসিই

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত

অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার ও কার্যকর করতে বস্টন ডায়নামিকসের তৈরি চার পায়ের চটপটে রোবট কুকুর ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। প্রযুক্তিভিত্তিক এই তদারকি নিশ্চিত করতে সংস্থাটি ১০ লাখ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত অর্থ ব্যয় করতে পারে বলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক ক্রয়সংক্রান্ত নথিতে উঠে এসেছে।

প্রস্তাবিত নথি অনুযায়ী, প্রযুক্তি প্রতিষ্ঠান বস্টন ডায়নামিকসের তৈরি বহুল পরিচিত চার পায়ের রোবট ‘স্পট’ কিনতে আগ্রহী আইসিই। যে ধরনের সংকীর্ণ, অস্থিতিশীল ও বিপজ্জনক স্থানে মানুষের প্রবেশ বেশ ঝুঁকিযুক্ত, সেখানে এই রোবট কুকুরগুলোকে আগে পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহের কাজে লাগানো হবে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি কমাতেই এই রোবট যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। সন্দেহজনক প্যাকেট পরীক্ষা, বিষাক্ত গ্যাস ও ঝুঁকিপূর্ণ কেমিক্যাল শনাক্তকরণ কিংবা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এই চটপটে রোবট কুকুর ইতিবাচক ভূমিকা রাখবে। তবে আইসিই ঠিক কতটি রোবট অর্ডার করতে যাচ্ছে এবং ঠিক কোন সময় থেকে এগুলো অভিযানে মাঠে নামানো হবে, সেই সময়সীমা নথিতে স্পষ্ট উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান বস্টন ডায়নামিকস জানিয়েছে, বিভিন্ন সরকারি সংস্থা ও জননিরাপত্তা প্রতিষ্ঠানে তারা নিয়মিতই তাদের উদ্ভাবন সরবরাহ করে। বিপজ্জনক উদ্ধার অভিযানে মানুষের ক্ষতি এড়ানোই এসব রোবটের মূল কাজ। তবে প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে চুক্তি স্বাক্ষর করে নেয় যে, তাদের তৈরি রোবটকে কোনো ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, বস্টন ডায়নামিকসের এই ‘স্পট’ রোবটটি আগে থেকেই মার্কিন সিক্রেট সার্ভিসসহ দেশটির একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে তথ্য সংগ্রহ, বোমা নিষ্ক্রিয়করণ ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ব্যবহৃত হয়ে আসছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে আইসিই তাদের অভিবাসনবিরোধী অভিযান বহুগুণ জোরদার করেছে। রোবটের পাশাপাশি সংস্থাটি অতি সম্প্রতি কর্মকর্তাদের ব্যবহারের জন্য বৈদ্যুতিক শক দিতে সক্ষম বিশেষ গ্লাভস ক্রয়ের পরিকল্পনাও সামনে এনেছে। অভিবাসন তল্লাশিতে এমন প্রযুক্তির ক্রমাগত ব্যবহার ও আধুনিক সরঞ্জামের কঠোরতা নিয়ে ইতিমধ্যে নীতিগত বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য