ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রেলস্টেশনের স্টেশনমাস্টার পদে নিয়োগ পেল একটি বিড়াল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
ছবি: সংগৃহীত

জাপানের কিশি রেলস্টেশনে নতুন স্টেশনমাস্টার হলেন এক বিশেষ সদস্য একটি বিড়াল! ইয়োনতামা নামের এই বিড়ালকে অফিসিয়ালি স্টেশনমাস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যা কিনা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ হিসেবে পরিগণিত হচ্ছে।

জাপানের কিনোকাওয়া শহরের কিশি রেলস্টেশনে অনুষ্ঠিত হয় ইয়োনতামার বরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিড়ালটিকে গলায় মেডেল ঝুলিয়ে এবং শংসাপত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্টেশনমাস্টার হিসেবে বহাল করা হয়। অনুষ্ঠানে ক্যামেরার ঝলকানি ছিল চোখে পড়ার মতো, যা ব্যাপক মিডিয়া কাভারেজ পেয়েছে।

কিশি লাইনে বিড়ালদের গুরুত্ব অনেক আগে থেকেই রয়েছে। ২০০৭ সালে প্রথম তামা নামের একটি বিড়ালকে স্টেশনমাস্টার করা হয়, যিনি যাত্রীদের সঙ্গে ছবি তুলে ও অভিবাদন জানিয়ে রেলস্টেশনের একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন। এরপর তামার উত্তরসূরি হিসেবে নিটামা বেড়াল এই দায়িত্ব সামলেছেন। এবার নতুন বছরের শুরুতে ইয়োনতামা সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন।

আরও পড়ুন

এই বিড়াল স্টেশনমাস্টারদের কারণে কিশি রেললাইনটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল হিসেবে পরিচিতি পেয়েছে। পর্যটকরা বিড়াল স্টেশনমাস্টারদের সঙ্গে ছবি তুলতে আসেন এবং তাদের অনন্য স্বাগত অভিজ্ঞতা উপভোগ করেন।

ইয়োনতামার এই নিয়োগের খবর দ্রুত বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা জাপানের এই ঐতিহ্যবাহী কিশি রেলস্টেশনের জন্য আরও বেশি পর্যটক আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
ঝিনাইদহে ট্রেন কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন সেই নারীর মৃত্যু
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে