ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
ফাইল ছবি

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের দায়ে গ্রেপ্তার হওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) তাকে ফাঁসিতে ঝোলানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে তেহরান। এটি কার্যকর হলে বর্তমান গণআন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিক্ষোভকারীর প্রথম ফাঁসির ঘটনা হবে এটি। তবে ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। খবর ফক্স নিউজের।

২৬ বছর বয়সী এই বিক্ষোভকারীর নাম এরফান সোলতানি।

আরও পড়ুন

মানবাধিকার সংস্থা আইএইচআরএনজিও এবং এনইউএফডি জানিয়েছে, গত সপ্তাহে কারাজ শহর থেকে বিক্ষোভ চলাকালে সোলতানিকে আটক করা হয়। তার বিরুদ্ধে ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। সোলতানির পরিবারকে জানানো হয়েছে যে ১৪ জানুয়ারি তার সাজা কার্যকর হবে। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর তাকে কোনো আইনজীবীর সহায়তা নেওয়ার সুযোগও দেওয়া হয়নি।

সংগঠনগুলোর দাবি অনুযায়ী, বিক্ষোভ দমনে তেহরানের অভিযানে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন প্রায় ১০ হাজার আন্দোলনকারী, যারা এখন শাসনব্যবস্থা পরিবর্তনের দাবি তুলছেন। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সোলতানির প্রাণ রক্ষায় ‘তার কণ্ঠস্বর হয়ে উঠুন’ স্লোগানে সরব হয়েছে অধিকার কর্মীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দমন-পীড়নের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করবে না। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ইরানের ওপর সম্ভাব্য বোমা হামলার বিষয়টিও এখন মার্কিন প্রশাসনের বিবেচনায় রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তেহরানের রাস্তায় সাধারণ মানুষের ওপর গুলি চালানো তিনি বরদাস্ত করবেন না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
টাঙ্গাইলে আলোচিত চেয়ারম্যান ফারুক হত্যা মামলার রায় ঘোষণা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড