ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহে সম্ভাব্য বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ফিউচার প্রতি ব্যারেল ২২ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৭৩ ডলারে।

আইএনজি ব্যাংকের পণ্যবাজার কৌশলবিদরা জানিয়েছেন, ইরানে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা আরও জোরালো হয়েছে, যা তেলের দামে সরাসরি প্রভাব ফেলছে।

উল্লেখ্য, ইরান বিশ্বে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর অন্যতম প্রধান উৎপাদক। দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

এছাড়া ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য করলে সংশ্লিষ্ট দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। বিশেষ করে ইরানের তেলের বড় একটি অংশ চীনে রফতানি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আইএনজি কৌশলবিদদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধবিরতি থাকলেও ইরানি তেলের ওপর শুল্ক আরোপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের ধারণা, ইরানের অস্থিরতা তেলের দামে ভূ-রাজনৈতিক ঝুঁকি হিসেবে প্রতি ব্যারেলে প্রায় ৩ থেকে ৪ ডলার প্রিমিয়াম যোগ করেছে। অন্যদিকে ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে কিছুটা চাপ তৈরি করলেও তা দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না।

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের ওপর সরকারের নতুন চাপ তেলের বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। এসব কারণ মিলিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম