ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
সংগৃহীত ছবি

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার(১৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ফক্স নিউজকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ব্যাপক অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হতে পারেন এমন সম্ভাব্য অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবং দেশটির জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার রোধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তালিকার দেশগুলো থেকে অভিবাসন প্রক্রিয়া ততক্ষণ স্থগিত থাকবে যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর তাদের বর্তমান প্রক্রিয়াগুলো পুনর্মূল্যায়ন শেষ করছে।

আরও পড়ুন

স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলোর তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ভুটান ছাড়াও রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল ও নাইজেরিয়ার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ। তবে এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হতে ঠিক কতদিন সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসন বন্ধ এবং বৈধ অভিবাসনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের ওপর জোর দিয়ে আসছেন। এই নতুন আদেশের ফলে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক লাখ লাখ আবেদনকারী চরম অনিশ্চয়তার মুখে পড়লেন। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
মার্কিন ভিসাপ্রত্যাশী বিদেশি সাংবাদিকদের স্যোশাল মিডিয়ার প্রোফাইল যাচাই শুরু
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর
বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসায় নতুন নিয়ম