ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যে দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ইভি চার্জিং নেটওয়ার্ক 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক ভেহিকল (ইভি) চার্জিং নেটওয়ার্ক এখন চীনের দখলে। জাতীয় জ্বালানি প্রশাসনের (এনইএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে ইভি চার্জিং সুবিধার সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি। খবর সিনহুয়া।

মাত্র ১৮ মাসে ১ কোটি থেকে ২ কোটিতে পৌঁছেছে চার্জিং ইউনিটের সংখ্যা। এক্সপ্রেসওয়ের ৯৮ শতাংশ এলাকায় বসানো হয়েছে চার্জিং পাইল, আর ১৯টি প্রদেশে সব উপজেলা পর্যায়ে নিশ্চিত হয়েছে চার্জিং সুবিধা।

বিশেষজ্ঞদের মতে, এই বিশাল অবকাঠামো চীনের ইভি বিপ্লবকে আরও দ্রুত গতিতে এগিয়ে নেবে। এ ছাড়া, দেশটিতে স্থাপিত প্রতিটি পাবলিক ইভি চার্জিং ইউনিটের গড় ক্ষমতা দাঁড়িয়েছে ৪৬.৫ কিলোওয়াট, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

আরও পড়ুন

এনইএ আরও জানায়, চীন তার এক্সপ্রেসওয়ে সার্ভিস এলাকার ৯৮ শতাংশের বেশি স্থানে ৭১ হাজার ৫০০টি চার্জিং পাইল স্থাপন করেছে। পাশাপাশি, দেশটির ১৯টি প্রাদেশিক অঞ্চলে সব উপজেলা পর্যায়ে সম্পূর্ণ চার্জিং কাভারেজ নিশ্চিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বিশাল চার্জিং নেটওয়ার্ক চীনের পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে বড় ধরনের গতি আনবে এবং কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জেমস টালারিকো।
টেক্সাসে ৩২ বছর পর সিনেটে ডেমোক্র্যাটদের জয়, ইতিহাস গড়লেন টালারিকো
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ক্রিস পাপাস।
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবার নির্বাচিত হলেন সমকামী পুরুষ ক্রিস পাপাস 
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান সিনেটর জন ওসফ।
জর্জিয়ায় সিনেট আসন ধরে রাখলেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় চমক দেখিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ।
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি অ্যান্ড্রুজ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলে দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে এই পদে বসবেন ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফরিস
আরও পড়ুন
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
কুমিল্লায় দুই দিন দিনব্যাপী শচীন মেলা শুরু
মানসিক চিকিৎসকদের প্রশিক্ষণে আলোচনা চলছে চীন-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে: স্বাস্থ্যমন্ত্রী