ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভোক্তা অধিকার লঙ্ঘনে টিকটককে বিপুল অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ডেটা সুরক্ষা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে জরিমানা করেছে ভিয়েতনাম সরকার।

দেশটির ন্যাশনাল কম্পিটিশন কমিশন টিকটককে ৮৮০ মিলিয়ন ভিয়েতনামি ডং (৩৬ হাজার মার্কিন ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা, জরিমানা করেছে। খবর ব্লুমবার্গ নিউজ।

ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন কমিশনের এক তদন্তে এসব অনিয়ম ধরা পড়ে। এতে বলা হয়, টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন ও সেবা সুপারিশে ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সম্মতি (অপ্ট-ইন/অপ্ট-আউট) নিশ্চিত করেনি।

আরও পড়ুন

এছাড়া, প্রতিষ্ঠানটি সাধারণ শর্তাবলিতে নিষিদ্ধ ও অন্যায্য ধারা যুক্ত করেছে এবং ব্যবহারকারী ও সেবাদাতার সম্পর্কের শর্ত সম্পর্কে অসম্পূর্ণ তথ্য দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করেছে বলে অভিযোগ উঠেছে।

তদন্তে আরও দেখা যায়, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের অভিযোগ নিষ্পত্তির জন্য টিকটকের কোনো নির্দিষ্ট ব্যবস্থা ছিল না।

এ ঘটনায় কমিশন টিকটককে অবিলম্বে অনিয়ম বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভিয়েতনামের আইন অনুযায়ী ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে নীতিমালা পর্যালোচনা ও হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) এক কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসী মিগুয়েল পারা হার্নান্দেজকে ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিবাসন কর্মকর্তার গাড়িচাপা, তথ্য মুছে ফেলার অভিযোগ
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার টুপাক শাকুর হত্যার ঘটনায় ডুয়েন ‘কেফে ডি’ ডেভিসকে ৪০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
র‍্যাপার টুপাক হত্যায় ডেভিসকে ৪০ বছরের কারাদণ্ড, ২৯ বছরের রহস্যের অবসান
পোপ লিওর সফল অস্ত্রোপচার
ফুসফুসে ক্যানসার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে আক্রান্ত অংশ অপসারণ করা হয়েছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর।
পোপ লিওর সফল অস্ত্রোপচার
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার পর আগুন লেগেছে।
সৌদি আরবে আরামকোতে হুথিদের হামলা, ইয়েমেনে পাল্টা বিমান আক্রমণ
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা
আরও পড়ুন
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাইক, গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ